বাঙালীর পাঠশালা সংগঠনের আলোয় আলোকিত বুড়িচং
কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম শিংহ দক্ষিণ পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হলো স্কুল অব লিডারশীপ (SOLE USA) বাংলাদেশ চ্যাপ্টারের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। “বাঙালীর পাঠশালা” নামে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বৃহত্তর ভারেল্লা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু। সঞ্চালনায় ছিলেন মোঃ আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড প্রবাসী বিএনপি নেতা মোঃ আরিফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম শিংহ ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিরন মিয়া।
অনুষ্ঠানে স্কুল অব লিডারশীপ (SOLE USA) কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার গ্রুপ লিডার ইউনুস মিয়া নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি জানান, ২০১২ সালের ৪ অক্টোবর নয়ন বাঙালী এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাংলাদেশের ৩৭টি জেলায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করছে। কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ভোটকেন্দ্রে এজেন্টদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।


















