শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কুমিল্লায় চাইল্ড হেভেন স্কুলে উৎসবমুখর ক্রীড়া সাংস্কৃতিক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম
কুমিল্লায় চাইল্ড হেভেন স্কুলে উৎসবমুখর ক্রীড়া সাংস্কৃতিক সপ্তাহ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকায় শিশুদের প্রাণবন্ত কোলাহল, হাসি-আনন্দ আর বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে দিনভর এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ (দৈনিক আজকের পত্রিকা ও বাসস এর কুমিল্লা জেলা প্রতিনিধি)।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম (পোস্ট মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসান তারেক, সহকারী অধ্যাপক রুপক রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সজিব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাশ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে সম্মাননা জানানো হয়।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, অভিভাবক সদস্য জোবাইদা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা শামসুন্নাহার সালমা।

 

প্রতিযোগিতা পর্বে শিশুদের অংশগ্রহণে ছিল নানা আকর্ষণীয় ইভেন্ট—বেলুন দৌড়, পতাকা দৌড়, হাঁস দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুল কুড়ানো, স্মৃতিশক্তি যাচাই, জল-ডাঙা খেলা, একক ও দলীয় নৃত্য, ডিসপ্লে এবং ঐতিহ্যবাহী খেলাধুলা। দর্শকরা শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে দারুণভাবে মুগ্ধ হন।

 

প্রধান অতিথি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এমন সুন্দর আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব নবম বর্ষে পদার্পণ

দীপা রানি সরকার : প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:১৯ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব নবম বর্ষে পদার্পণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।

‎প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।

‎শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

‎কু্বি প্রেস ক্লাবের সহযোগী সদস্য দীপা সরকার অনুভূতি প্রকাশ করে বলেন,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এ যুক্ত হয়ে নিজেকে অনেক গর্বিত ও দায়িত্বশীল মনে হচ্ছে।এখানে কাজ করার মাধ্যমে সত্যের পক্ষে কথা বলার সাহস ও অভিজ্ঞতা অর্জন করছি।প্রতিটি মুহূর্তই আমাকে নতুন কিছু শিখাচ্ছে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।এই যাত্রা আমার জন্য সত্যিই এক অনন্য ও গর্বের অভিজ্ঞতা। ‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধ্যানে কাজ করে যাচ্ছে। সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসতেছি, সামনেও কাজ করে যাবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সাথে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

‎প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন বেঁচে থাকবে।”

‎সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠন। ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ  সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও  বিশ্ববিদ্যালয় পরিবারের  সবাইকে শুভেচ্ছা।’

নাঙ্গলকোটে বসতবাড়িতে চুরি-লুটপাট, সংঘবদ্ধ চোরচক্র কর্তৃক গৃহস্থকে মারধর

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম
নাঙ্গলকোটে বসতবাড়িতে চুরি-লুটপাট, সংঘবদ্ধ চোরচক্র কর্তৃক গৃহস্থকে মারধর

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বসতবাড়ি থেকে সংঘবদ্ধভাবে রাতের আঁধারে ব্যাটারি চালিত অটো-রিকশা চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্র গৃহস্থের বসতঘরে প্রবেশ করে নগদ অর্থ, একটি দামি স্মার্ট ফোন সহ ঘরে থাকা দামি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরে গৃহস্থ সজাগ হয়ে চোরচক্রের কয়েকজন সদস্যকে চিনতে পেরে চোর চোর বলে শোর-চিৎকার দিলে সংঘবদ্ধ চোরেরা উল্টো গৃহস্থ মেহেদী হাসান ফয়সালকে দুই দফা বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সালকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে। ফয়সাল একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ যেন চুরির পর সিনাজুরি! স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে চরম আতংক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগি মেহেদী হাসান ফয়সাল সাতজনের নাম উল্লেখ করে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৮নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামের সাদ্দাম এর নেতৃত্বে একই গ্রামের ভুট্টু, বেলাল, হেলাল, হানিফ, বাবুল মিয়া ও ইমন সহ সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে একই গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী হাসান ফয়সালের বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া তার বাড়ীর উঠোনের একচালা ঘরে থাকা একটি ব্যাটারি চালিত অটো-রিকশা চুরি করে নিয়ে যায়। এ সময় চোরচক্রের সদস্যরা সু-কৌশলে ফয়সালের বসতঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমিরা খুলে নগদ ৫০ হাজার টাকা, ফয়সালের একটি দামি স্মার্ট ফোন, ঘরে থাকা দামি আসবাবপত্র সহ গুরত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ফয়সাল বিষয়টি টের পেয়ে যায় এবং চোরচক্রের কয়েকজন সদস্যকে চিনতে পেরে চোর চোর বলে চিৎকার দেয়। এ সময় চোরেরা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। পরে তাকে টেনে হিচড়ে ঘরের বাহিরে নিয়ে যায় এবং আরেক দফা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ফয়সালকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। অবস্থার অবনতি হলে কুমিল্লয় উন্নত চিকিৎসা দেওয়া হয় তাকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

ধর্মসাগর পাড়ে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম
ধর্মসাগর পাড়ে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

কুমিল্লা নগরীর বিনোদনকেন্দ্র ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা তার স্বামী চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়েরকে নিয়ে ধর্মসাগর পাড়ে বেড়াতে যান। এ সময় তিনজন যুবক জাকিয়া সুলতানাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। এতে জোবায়ের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
দিনদুপুরে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন।
এরপর ডিবি ও থানা পুলিশের একাধিক টিম মাঠে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। টানা অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
মো. রিফাত (১৯), কালিয়াজুড়ী (মুন্সেফ কোয়ার্টার), কোতয়ালী মডেল থানা এবং সিয়াম (২০), ভুবনঘর, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা।
পুলিশ সুপার জানান, কুমিল্লায় কিশোর গ্যাং বা বখাটেদের কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

×
Skip to toolbar