শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় পেশাগত কাজে বাধা ও হুমকির অভিযোগ তদন্তের দাবি সাংবাদিকের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম
কুমিল্লায় পেশাগত কাজে বাধা ও হুমকির অভিযোগ তদন্তের দাবি সাংবাদিকের
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় পেশাগত কাজে বাধা, অপপ্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ। একই সঙ্গে তিনি বিষয়টি তদন্তের দাবি জানিয়ে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
অভিযোগকারী সাংবাদিক মওদুদ আবদুল্লাহ জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তার পেশাগত কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এসব কর্মকাণ্ড চললেও সম্প্রতি তা আরও বেপরোয়া আকার ধারণ করেছে। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অবহিত করে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।
অভিযোগকারী আরও জানান, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব দেওয়ার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
মওদুদ আবদুল্লাহ বলেন, এর আগেও একই ধরনের ঘটনায় তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছিলেন। ওই মামলাগুলোর মধ্যে জিআর নং ৮৫০/২৪ এবং জিআর নং ৮১২/২৫ উল্লেখযোগ্য।
এসব মামলায় তিনি নিজেকে বাদী হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তার দাবি, ২০১৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে লক্ষ্য করে হুমকি, অপপ্রচার এবং পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন অভিযোগকারী।

মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম
মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে থামছেই না কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের আশ্রয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ, বাইশগাঁও ইউনিয়নের দক্ষিণ মানরা, শাকতলা, রামদেবপুর, মনিপুর, শ্রীপুর, নয়নপুর, কমলপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ সারি দেখা যায়। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, কম দামে জমির মাটি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কিনে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পাশের জমির মাটি কেটে নেওয়ায় তাদের জমিতে পানি জমে থাকছে না, আবার কোথাও নিচু জমিতে পানি নেমে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নিজের জমির মাটিও বিক্রি করতে রাজি হচ্ছেন।

স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তায় মাটি পড়ে থাকায় যানবাহনের চাপে তা ধুলায় পরিণত হচ্ছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জমির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি অংশে জৈব উপাদান থাকে, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর অপসারণ করলে জমির উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে হ্রাস পায়।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।” তবে স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আবার শুরু হয় মাটি কাটা।

আইন অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড, পুনরাবৃত্তিতে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও অবহিত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও রাস্তাঘাট রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক।

মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ এএম
মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

 

পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, তার দায়ের করা একটি মামলার আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা ওয়ারেন্ট জারি, চাঁদা দাবি এবং ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, চক্রটি কখনো প্রশাসনের পরিচয়ে, কখনো ছদ্মবেশে নারী-পুরুষ মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, এ চক্র রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণের বাধার মুখে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে চাঁদা দাবির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ এএম
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমপি এম.এ. হান্নান আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ও হাজ্বী তারেক মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

 

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

×
Skip to toolbar