কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি ম*দসহ গ্রেফতার ১
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অরণ্যপুর (পূর্ব পাড়া) এলাকার বাসিন্দা গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেখানো মতে বসতঘরের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের মধ্যে রয়েছে ২০ বোতল Blenders Pride Whisky, ১৫ বোতল Royal Stag Deluxe Whisky, ৫ বোতল Royal Stag Deluxe (ছোট), ১০ বোতল Bro Code Beer এবং ৪ বোতল Kingfisher Strong Premium Beer।
পুলিশের উপস্থিতিতে স্থানীয় লোকজনের সম্মুখে এসব মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে এসব মদ সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা
















