সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেশের সমৃদ্ধি যাদের পছন্দ হয় না, তারাই বিভ্রান্তি ও অপপ্রচার চালায় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২:১৯ পিএম
দেশের সমৃদ্ধি যাদের পছন্দ হয় না, তারাই বিভ্রান্তি ও অপপ্রচার চালায় : তথ্যমন্ত্রী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অব্যাহতভাবে দেশ যে এগিয়ে যাচ্ছে, দরিদ্রতা কমছে, দেশের সমৃদ্ধির সাথে প্রতিটি মানুষের সমৃদ্ধি এবং স্বচ্ছলতা এসেছে, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয়না।

তিনি বলেন, ‘সেজন্য দেখা যায়, কিছু কিছু পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করা হয়। বিদেশ থেকে চিহ্নিত ব্যক্তি বিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েমানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি।’

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

অর্থনীতি ও বাণিজ্য জগতের প্রসিদ্ধ মার্কিন গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন উদ্ধৃত করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে করোনা মহামারি এবং বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও দেশ যেভাবে এগিয়ে চলেছে, অর্থনীতিক সমৃদ্ধি যেভাবে অব্যাহত আছে, পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা এটির প্রশংসা করছে। সম্প্রতি ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে- শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত অর্থনৈতিক সমৃদ্ধি এবং করোনার মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষমতার কারণে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার জয়লাভের সম্ভাবনা এবং তিনি চতুর্থ মেয়াদের মতো নির্বাচিত হতে যাচ্ছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গত পরশুদিন আমাদের পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি তখন আমাদের দরিদ্রসীমার নিচে বাস করা মানুষের সংখ্যা ছিল ৪১ শতাংশ কিছুদিন আগে সেটা কমে ২০ শতাংশে নামে। এই করোনা মহামারি এবং বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও এখন সেটি কমে ১৬ শতাংশে দাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দরিদ্রতা ১৭ শতাংশ।’

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) রিপোর্ট উদ্ধৃত করে হাছান মাহমুদ বলেন, এই করোনা মহামারির মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে। এবং ২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি তখন আমাদের অর্থনীতির আকার ছিল বিশ্বে ৬০তম, এখন আমরা জিডিপিতে বিশ্বে ৩৫তম অর্থনীতির দেশ। গত ১৪ বছরে আমরা ২৫টি দেশকে অতিক্রম করেছি। তাদের মধ্যে মালয়েশিয়াও আছে। আর পিপিপিতে আমরা বিশ্বের ৩১তম অর্থনীতি।

ড. হাছান উদাহরণ দিয়ে বলেন, ‘আজকে বিশ্বমন্দায় যুক্তরাজ্য এবং কন্টিনেন্টাল ইউরোপে পণ্যের সঙ্কট, আমাদের দেশে কোনো পণ্যের সঙ্কট হয়নি। সেখানে সুপারমার্কেটে একসাথে এক লিটারের বেশি ভোজ্য তেল, ছয়টার বেশি ডিম কিনতে দেওয়া হয়না, কারণ সেখানে পণ্যসঙ্কট। ইউক্রেন যুদ্ধ ও বিশ্বমন্দার মধ্যে দেশে পণ্যের মূল্য বেড়েছে, কিন্তু পণ্যের সঙ্কট নেই। এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য।’

‘দোষটা তাদের, যারা কূটনীতিকদেরকে অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্যের জন্য অনুনয় করে’

দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তার বিষয়ে আমেরিকাসহ ১২টি দেশ বিবৃতি দিয়েছে, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘১২টি দেশের দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি তাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে।’ ভারতের দিকে তাকানোর অনুরোধ করে তিনি বলেন, ‘সেখানে কয়েকদিন ধরে বিবিসির কার্যালয়ে তল্লাশি করা হয়েছে, সেখানে কি এ ধরণের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ, বিবৃতি দেওয়া হয়েছে? দেয়া হয়নি। কারণ ভারত বড় দেশ, ভারতের শক্তি সামর্থ্য বেশি, সেজন্য সেখানে সেই সাহস দেখাতে পারেনি।’

তিনি বলেন, ‘প্রয়োজনে কূটনীতিকদেরকে আচরণ সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেওয়া হবে। আমরা বাজেটের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে কারো দ্বারে দ্বারে ঘুরে বেড়াই না। বরং আমাদেরকে সাহায্য দেওয়ার জন্য তারাই এখন অর্থের ঝুলি নিয়ে আমাদের কাছে আসে। আমাদেরকে খাটো করার সময় চলে গেছে।’

বিদেশি কূটনীতিকদের সাথে ইফতারে বিএনপির মহাসচিব দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের সহায়তা কামনা করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান বলেন, ‘আমরা তো প্রথম থেকেই বলে আসছি তারা রজনগণের কাছে যায়না, তারা বিদেশী কূটনীতিকদের দ্বারে দ্বারে গিয়ে পদলেহন করে। আমি আশা করেছিলাম তারা দুঃস্থ মানুষের সাথে ইফতার করবে, সেটি না করে ফাইভ স্টার হোটেলে কূটনীতিকদের সাথে ইফতার করেছে। সেখানে গিয়ে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অনুনয় বিনয় করেছে।’

তিনি বলেন, ‘আসলে দোষটা কূটনীতিকদের চেয়েও আমাদের অনেকের অনেক বেশি, কারণ আমরা গিয়ে তাদের হাতে পায়ে ধরি একটু কিছু বলার জন্য, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। এটি আসলে দেশবিরোধী এবং দেশের বিরেুদ্ধে ষড়যন্ত্রের শামিল।’

গণমাধ্যম স্বাধীন আছে, অপসাংবাদিকতা কেউ সমর্থন করে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলার পর কিছু বড় পত্রিকায় ব্যানার হেডিং দিয়েছিল ‘পদ্মা সেতু আর হচ্ছে না’। কিন্তু বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে নিজেদের টাকায়। সে জন্য দেশের এ সব বিষয়ে সাংবাদিকবন্ধুদের সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যম ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে ঠিক তথ্য পেতে, ঠিক চিন্তা করতে এবং বিশ্বপরিস্থিতি জানাতেও সহায়তা করে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং তা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। স্বাধীনতার নামে যদি আমরা কেউ অপসাংবাদিকতা করি তাহলে আপামর জনগণ এবং সাংবাদিক সমাজ নিশ্চয় সেটিকে সমর্থন করে না। সংবাদ পরিবেশনে, সাংবাদিকতার নামে রাজনীতি করা- সেটি যে সমীচীন নয় সে বিষয়েও নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফসহ শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করতে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।

 

ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলবে এবং উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা দেয়া হবে।

কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

কুমিল্লা জেলা পুলিশের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ভোরে এক বিশেষ অভিযান পরিচালনা করে। সদর দক্ষিণ থানাধীন দুর্গাপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ডিবির একটি চৌকস টিম মৃত আব্দুল মান্নানের নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ০৫ রাউন্ড তাজা গুলি, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ফিল্ড ক্যাপ, ০১টি ওয়াকিটকি ও ০১টি, ০১টি স্টিলের কুড়াল ও ০৩টি ধারালো কিরিজ।

 

কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, “জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে বদ্ধপরিকর। অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পুলিশের পোশাক বা সরঞ্জাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা।”

 

উদ্ধারকৃত মালামালের বিষয়ে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি সরঞ্জাম অবৈধভাবে হেফাজতে রাখার দায়ে মামলা হয়েছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

×
Skip to toolbar