সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফোন কল পেয়ে ঘর থেকে বের হওয়ার পর সকালে মিললো মরদেহ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২:৫৫ পিএম
ফোন কল পেয়ে ঘর থেকে বের হওয়ার পর সকালে মিললো মরদেহ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

১০ মিনিটের কথা বলে ঘর থেকে বেরিয়ে সকালে মিললো লাশকুমিল্লার লালমাই উপজেলায় মো, আবদুল মন্নান (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ ফোটার দিকে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের পশ্চিম পাড়া বড় পুকুর পাড় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল মন্নান কালোরা গ্রামের প্রবাসী হায়াতুন্নবী ভূট্টোর ছেলে। তিনি আগে প্রবাসে থাকতেন, তবে এখন রাজমিস্ত্রী কাজ করতেন। শ্বশুর বাড়ি পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার কটপাড়ায়। সেখানে বেশিরভাগ সময় থাকতেন। মণি আক্তার নামে পাঁচ বছরের একটি বাচ্চা রয়েছে।

নিহতের মা মনোয়ারা বেগম বলেন, শনিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে আবদুল মন্নানের মোবাইলে ফোন আসে। ঘর থেকে বের হবার সময় আমি বলি কোথায় যাছ। সে বলে ১০ মিনিটের মধ্যে ফিরে আসবো। সারারাত কল দেই মোবাইল বন্ধ পাই। আমি ভাবছি হয়তো শ্বশুর বাড়ি চলে গেছে। সকালে শুনি তার লাশ পরে আছে পুকুর পাড়ে। একথা বলে বিলাপ করতে থাকে তার মা। কারোর সাথে কোন শত্রুতা ছিলোনা বলে জানান। এরপর আজ রোববার সকাল নয়টার দিকে তার পাশের গ্রাম অশ্বদিয়া বড় পুকুরপাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত আবদুল মন্নানের শ্বশুর আইউব আলী বলেন , গ্রামের কয়েকজন বন্ধুর সাথে চলতো, মন্নান আমাদের বাড়ী গেলেও তারা মোটরসাইকেল দিয়ে তাকে নিয়ে আসতো। হত্যাকান্ডের আগে রাতেও তাকে কারা মোবাইলে কল করে বাড়ী থেকে নিয়েছে এই তথ্য বের করলে হত্যার রহস্য উদঘাটন করা যাবে।

শুনেছি দাস পাড়ায় মাদকের সাথে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ ছিলো এর জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
স্ত্রী আকলিমা বলেন, গতকাল দুপুরে আমার সাথে কথা হলে বলে আগামীকাল আসবো এরপর রাতে কল করলে মোবাইল বন্ধ পাই। সকালে শুনতে পাই তার লাশ পড়ে আছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ সরকার বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর পুকুর পাড়ে লাশটি ফেলে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar