সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা প্রবাসীর স্ত্রীর

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা প্রবাসীর স্ত্রীর
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর কুয়াকাটায় সৌদি প্রবাসী স্বামীর টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন স্ত্রী। ৮দিন পর ফিরে এসে স্বামীর বিরুদ্ধে দিলেন যৌতুক মামলা। দেশে ফিরে এসে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী ছগির জোমাদ্দার। ঘটনাটি ঘটেছে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ২০১০ সালের ১৬ অক্টোবর লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া গ্রামের আব্দুল মজিদ জোমাদ্দারের ছেলে ছগির জোমাদ্দার পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার মো. দেলোয়ার ফকির কন্যা মোসা. রাবেয়া বেগমকে বিয়ে করেন। কয়েক বছর তারা শান্তিপূর্ণভাবে সংসার করেন। তাদের মো. সোহাগ জোমাদ্দার জুনায়েত নামে ৭ বছরের একটি ছেলে সন্তান আছে। এ অবস্থায় ২০২১ সালের ৭ জানুয়ারি জীবিকার তাগিদে ছগির জোমাদ্দার সৌদিআরব চলে যান। এরপর রাবেয়া বেগম স্বামীর অনুপস্থিতিতে বেপরোয়া জীবনযাপন শুরু করেন। এক পর্যায়ে মোবাইল ফোনে ও প্রকাশ্যে একাধিক ব্যক্তি সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায়।

কিন্তু দিন দিন তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে প্রতিবেশী সোহরাফ হোসেন খানের পুত্র মো. জহিরুল ইসলাম খানের সঙ্গে অবৈধ সম্পর্ক এলাকায় আলোড়ন সৃষ্টি করে। বাধ্য হয়ে ছগিরের বড় ভাই বাদশা জোমাদ্দার বিষয়টি নিয়ে লতাচাপলী ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ছেলে মো.সোহাগ জোমাদ্দার জুনায়েতের ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হলে আবার সংসার শুরু করেন রাবেয়া বেগম।

এর কিছুদিন যেতে না যেতেই মো. ইদ্রিস নামের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরেন রাবেয়া। শ্বশুর বাড়ির লোকজনের বিষয়টি সন্দেহ হলে প্রবাসে অবস্থানরত ছগির জোমাদ্দারকে জানালে সে কৌশলে ইমো নম্বর হ্যাক করে তথ্য প্রমাণ সংগ্রহ করেন। বিষয়টি রাবেয়া বেগম জানতে পেরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সকালে ছেলে জুনায়েতকে স্কুলে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন রাবেয়ার খোজ না পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের জানান।

পরে মহিপুর থানায় সাধারণ ডাইরী করতে গেলে পুলিশ তদন্ত করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আটদিন পর ২০ ফেব্রুয়ারী পরকীয়া প্রেমিকের কাছে ঠাই না পেয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসার প্রস্তাব দেয় রাবেয়া।

এ নিয়ে দফায় দফায় সালিশ বৈঠক আয়োজনের চেষ্টা চালায় তার পরিবারের লোকজন। এরমধ্যে ১৪ মার্চ দেশে ফিরে আসেন ছগির জোমাদ্দার। প্রবাস থেকে পাঠানো ২ লক্ষ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য রাবেয়া বাদী হয়ে গত ২৯ মার্চ কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে ৩০০ নং একটি মামলা দায়ের করেন।

মামলায় ছগির জোমাদ্দারকে প্রধান আসামি করে তার ভাই দুলাল জোমাদ্দার, বাদশা জোমাদ্দার, ইব্রাহীম জোমাদ্দার ও বোন নারগিস বেগমকে আসামি করা হয়।

আদালত প্রধান আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবীর সহকারি মো. হাফিজুর রহমান পনু মৃধা।

স্বামী ছগির জোমাদ্দার বলেন, ‘আমি জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে সব হারিয়েছি। প্রবাসে আয়ের টাকা, স্বর্ণালংকার সব নিয়ে গেছে। তছনছ হয়ে গেছে আমার সাজানো সংসার। উল্টো মামলা খেয়ে পালিয়ে বেড়াচ্ছি।’

মেয়ের বাবা মো. দেলোয়ার ফকির বলেন, ‘মামলা মোকাদ্দমার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সব সেকান্দার ভাই জানেন। মেয়ের পরকীয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি মোবাইলে কথা বলতে চাই না।’

এ প্রসঙ্গে ধুলাসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহআলম হাওলাদার বলেন, ‘রাবেয়া আমার ওয়ার্ডের দেলোয়ার ফকিরের মেয়ে। মেয়েটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলো। সেখান থেকে কুয়াকাটায় ফিরে আসলে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হাওলাদার আমাকে খবর দেয়। মেয়ের চাচা সেকান্দার সিকদার আমাদের উপস্থিতিতে নিয়ে যান।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল হাওলাদার বলেন, মেয়েটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়েছিলো। আটদিন পর কুয়াকাটায় ফিরে আসলে তার বোন জামাই আমাকে খবর দেয়। আমি স্থানীয় ইউপি সদস্য মো. শাহআলম হাওলাদারকে খবর দিয়ে মেয়ের চাচা সেকান্দার সিকদারের হাতে তুলে দিয়েছিলাম। এখন মেয়ে বাদী হয়ে একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করেছেন।

লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, বিষয়টি আমি শুরু থেকেই অবগত আছি। মেয়েটি বার বার পরকীয়া সম্পর্কে জড়িয়েছে। সম্প্রতি পালিয়ে গিয়ে আটদিন পর ফিরে এসেছে। উল্টো স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দিয়ে হয়রানী করছেন।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার : তিনজনের কারাদণ্ড

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৩৯ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার : তিনজনের কারাদণ্ড

কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে দুটি গ্রেপ্তারি পরোয়ানার (জিআর ওয়ারেন্ট) ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজিজুল মোঃ সম্রাট (২০) চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার মোঃ আনিসুজ্জামান তুহিন (২২) চান্দিনা উপজেলার লেবাস এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে। মোবাইল কোর্ট তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গমরাহদহ এলাকার রাজেন্দ্র দাসের ছেলে দিলীপ দাস (১৯) এবং রুহিয়া থানার কানীকশানগাঁও এলাকার সুশীল বর্মনের ছেলে অরূন কুমার বর্মন (১৯)-কে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্ট তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত অরূন কুমার বর্মনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে ঘরের সিলিংয়ে পিস্তল-বুলেট, ৫ লাখ টাকায় আসামি ছাড়ার অভিযোগ

আহসানুজ্জামান সোহেল : প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম
চৌদ্দগ্রামে ঘরের সিলিংয়ে পিস্তল-বুলেট, ৫ লাখ টাকায় আসামি ছাড়ার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ২ নম্বর বদরপুর গ্রামের একটি বসতঘরের সিলিং থেকে একটি দেশীয় পিস্তল ও দুটি বুলেট উদ্ধারের দাবি উঠেছে। গত ২২ আগস্ট রাতে চৌদ্দগ্রাম থানার এএসআই জামালের নেতৃত্বে এ অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, অভিযানের সময় একই এলাকার শরীফ, আব্দুল খালেক, রহিমা, সোহেল রানা, বাবু ও তার মা এবং প্রতিবেশী আনিস উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, অস্ত্র ও বুলেট উদ্ধারের ঘটনায় শরীফ ও বাবুকে সাক্ষী করে পুলিশ মামলা লিপিবদ্ধ করলেও পরবর্তীতে পাঁচ লাখ টাকার বিনিময়ে সাদেককে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত রহিমা বেগম জানান, ঘর থেকে অস্ত্র ও বুলেট উদ্ধারের পর বাইরে এসে ছবি তোলার সময় উপস্থিত উৎসুক প্রতিবেশীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অনেককে নিজ নিজ ঘরে পাঠিয়ে দরজা বন্ধ করতে বলা হয় বলেও তিনি দাবি করেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইনের কাছে জানতে চাইলে তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সাদেকের ঘরের সিলিং থেকে অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে—এমন তথ্য জানানো হলে তিনি তা অস্বীকার করেন। এ সময় তিনি প্রতিবেদকের কাছেই তথ্যের উৎস জানতে চান।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জানান, গত ২২ আগস্ট রাতে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও পাঁচ লাখ টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার

কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে চুরি মামলায় মো. নাঈম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর এলাকার মোস্তফা ও জাহানারা বেগমের ছেলে। তিনি রহিম নেতার বাড়ির পাশে বসবাস করেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে শান্ত চন্দ্র দাস (২০), মো. সাকিবুল হাসান (২০) ও মো. জুনাঈদকে গ্রেপ্তার করা হয়। শান্ত চন্দ্র দাস চান্দিনা উপজেলার কংগাই মোহনপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে। মো. সাকিবুল হাসান একই এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে। আর মো. জুনাঈদ উপজেলার কেশরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

×