মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দৈনিক আজকের জীবনের আয়োজনে কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১০:০৮ এএম
দৈনিক আজকের জীবনের আয়োজনে কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেনের আয়োজনে বুধবার ১২ এপ্রিল কুমিল্লা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক।

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য,ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

অন্যানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা,দৈনিক জনকন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির রনি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, নাগরিক টিভি কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, কালেরকন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালেদ বিন নজরুল, দীপ্ত টিভি কুমিল্লার প্রতিনিধি শাকিল মোল্লা, এস এ টিভি কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, বাংলা টিভি জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, জাগো নিউজের জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, সকালের সময় পত্রিকার প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার কাজী শামীম, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলার আলোড়ন বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, আনন্দ টিভি জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি, সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রভাত সংবাদ সম্পাদক রজ্জব আলী,পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানামজুমদার , জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাসার খান, ডাক প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক নুরুল ইসলাম, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ,বাংলাদেশ সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, কুমিল্লার কাগজের ফটো সাংবাদিক সজিবুর ভূইয়া , দুর্নীতি সন্ধানের জেলা প্রতিনিধি মেক রানা, সমাজ কন্ঠ প্রত্রিকার স্টাফ রিপোর্টার মোতালেব হোসেন,ভোরের চেতনা জেলা প্রতিনিধি আয়শা আক্তার, কুমিল্লা.24 বিপ্লব, ক্যামেরাপার্সন বাপ্পি খান, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন ভূইয়া, চ্যানেলএসটিভি জেলা প্রতিনিধি আমির হোসেন, আজকের কুমিল্লা স্টাফ রিপোর্টার উজ্জল, আজকের জীবন মহানগর প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, ইকরাম হোসেনসহ কুমিল্লা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাওলানা আবু হানিফ।

নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম
কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এফআইআর/জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পাশাপাশি তাদের সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং বিচারিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন না ঘটানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আসামিরা পুনরায় পরিকল্পিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ পাঠান।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) চলমান রয়েছে। ওই মামলায়ও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উভয় মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের আওতাভুক্ত। তদন্ত কর্মকর্তাদের দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আদালতের নির্দেশ অমান্য করে অপরাধ বা ষড়যন্ত্রে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, মামলাসংক্রান্ত জটিলতা ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারও বিষয়টি আমলে নেয়। অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস) ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার, কুমিল্লা উক্ত আদেশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, আসামিরা ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম
চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ০১:০৫ মিনিটের দিকে আমার নেতৃত্বে উপপরিদর্শক শিশির ঘোষ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশ্বর এলাকায় ঢাকামুখী মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেতবাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের সর্বমোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ০৩:২০ মিনিটে মুরাদনগর থানাধীন বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় চান্দিনা থানা পুলিশ।

কুমিল্লার কান্দিরপাড় এলাকায় তীব্র যানজট চরম জনদুর্ভোগে জনগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম
কুমিল্লার কান্দিরপাড় এলাকায় তীব্র যানজট চরম জনদুর্ভোগে জনগণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই এলাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ ব্যাটারি চালিত অটো রিকসা- সিএনজি’র সারি, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের সংকীর্ণতা, অপরিকল্পিত পার্কিং, অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন এবং ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিস সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, ফলে শিক্ষার্থী, চাকরিজীবী এবং জরুরি সেবাগ্রহীতাদের সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

রিকশাচালক ও বাসচালকদের মধ্যে শৃঙ্খলার অভাবও যানজট বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন মহল। অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী এক যাত্রী জানান, “প্রতিদিন এই রাস্তা পার হতে আমার অতিরিক্ত ৩০-৪০ মিনিট সময় লাগে। কোনো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানজট নিরসনে ইতোমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে এসব উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।
সচেতন নাগরিকরা দ্রুত স্থায়ী সমাধানের জন্য সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়ন, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

×
Skip to toolbar