শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নাঙ্গলকোটে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

জামাল হোসেন স্বপন: প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৬ এএম
নাঙ্গলকোটে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার নাঙ্গলকোটে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে ৭ রবিউল আউয়াল, ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস আনন্দ র‍্যালী নাঙ্গলকোট পৌর সদরের লোটাস চত্বর হইতে আরম্ভ হইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব দৈয়ারা গাউছিয়া তৈয়্যবিয়া, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়,পরে সেখানে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, অধ্যক্ষ নুরুন্নবী রহমানী, মাওলানা আবুল বাশার মোজাদ্দেদী, মাওলানা মুজিবুল হক আল কাদেরী মুফতি মহিন উদ্দিন মাওলানা শাহ্জালাল আল কাদেরী প্রমুখ।

দুই শিশুর ভবিষ্যৎ অন্ধকারে কুমিল্লায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৩৯ এএম
দুই শিশুর ভবিষ্যৎ অন্ধকারে কুমিল্লায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর দক্ষিণ পাড়া এলাকায় বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। গৃহবধূ ফারজানা নিজ ওড়নায় ফাঁস দিয়ে প্রাণ হারান বলে দাবি করা হলেও তার পরিবার অভিযোগ করছে, তাকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

নিহতের স্বামী মেহেদী হাসান জানান, অফিস থেকে দেরি করে বাড়ি ফেরায় স্ত্রী ফারজানার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফারজানা তাকে মারধর করলে তিনি একটি থাপ্পড় দিয়ে শোবার ঘরে চলে যান। এরপর ফারজানা বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায় ফারজানা ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

 

অন্যদিকে নিহতের পিতা দুলাল মিয়া অভিযোগ করেন, মেহেদী পরকীয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এসব নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার দাবি, মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

মাত্র পাঁচ বছরের মিরাজ এবং তিন মাস বয়সী শিশু ফারহানকে নিয়ে এই মধ্যবিত্ত পরিবারে নেমে এসেছে অন্ধকার। মায়ের মৃত্যুতে দুই শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন, আর স্থানীয়রা হতবাক হয়ে দেখছেন এক তরুণী মায়ের অকাল মৃত্যু।

 

ফারজানার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিলুন গ্রামে। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের আড়াইওরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

 

খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের এসআই ইবনে মহিউদ্দিন শরিফ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

 

এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, দুটি শিশুর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। মধ্যবিত্ত জীবনের সংগ্রামের ভেতর হঠাৎ এমন মৃত্যু সমাজে গভীর ক্ষত তৈরি করেছে।

বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্টে উঠতি বয়সের যুবকদের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম
বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্টে উঠতি বয়সের যুবকদের ব্যবহার

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কুমিল্লায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদকাসক্ত ও অতিউৎসাহী কিছু ব্যক্তি রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারের নমনীয় রাজনৈতিক মনোভাব দেশের রাজনীতিতে এক ধরনের শান্তির পরিবেশ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, একটি অশোভন রাজনৈতিক মহল বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে উঠতি বয়সের মাদকাসক্ত ও অতিউৎসাহী যুবকদের এসব কাজে ব্যবহার করছে।

 

স্থানীয়দের অভিযোগ, এই চক্র রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং দাবি করছে সরকারের সঙ্গে সম্পর্ক আছে বলে টাকা-পয়সা আদায়ের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

 

সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হোমনা সড়কে নিয়ন্ত্রণ হারানো নছিমন বরিশালের যুবকের জীবন কেড়ে নিল

মোঃ তারিকুল ইসলাম : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
হোমনা সড়কে নিয়ন্ত্রণ হারানো নছিমন বরিশালের যুবকের জীবন কেড়ে নিল

কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরিশালের এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাকিল, তিনি একটি কোম্পানির সেলসম্যান ছিলেন। বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে উপজেলার দড়িচর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দৌলতপুর এলাকায় চলাচলের সময় একটি নছিমন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে নছিমনে থাকা সেলসম্যান মো. শাকিল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ধাক্কার শব্দ এতটাই তীব্র ছিল যে দূর থেকেও শোনা যায়। তারা এটিকে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

 

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
Skip to toolbar