সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

নির্বাচনের পথে পাঁচ বাধা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১:৫৫ পিএম
নির্বাচনের পথে পাঁচ বাধা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলাদেশ। তবে এই নির্বাচনের যাত্রাপথ কুসুমাস্তীর্ণ নয়। নির্বাচনের এই যাত্রাপথে অনেকগুলো বাধা রয়েছে। এই বাধাগুলো পেরিয়ে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই এখন নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সামনে একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনের এই গন্তব্যে পৌছানোর পথে বাংলাদেশকে এবং নির্বাচন কমিশনকে পাঁচটি বাধা অতিক্রম করতে হবে। এই বাধাগুলোর মধ্যে রয়েছে-

১. বিএনপি এবং শরিকদের বর্জন: নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলের নির্বাচন বর্জন। শেষ পর্যন্ত বিএনপি এবং তার শরিক আন্দোলনরত দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে করেনি। তাদের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সে প্রশ্ন অমীমাংসিতই রয়ে গেল। তাছাড়া নির্বাচনের আগে বিএনপি-জামায়াত সারা দেশে ভীতি-সন্ত্রাস ইত্যাদির চেষ্টার করতে পারে। ভোটাররা যেন ভোটকেন্দ্রে উপস্থিত না হয়, সেটিই তাদের সবচেয়ে বড় চেষ্টা। এবং এই চেষ্টায় যদি তারা সফল হয় তাহলে একটি ভোটারবিহীন নির্বাচন দেশে হতে পারে। সেরকম একটি নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সে প্রশ্নটি সামনে উঠে এসেছে।

২. বাধা হিসেবে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ: বাংলাদেশের এই নির্বাচনকে আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে যদি শেষ পর্যন্ত কারচুপি হয় বা অতি উৎসাহীরা নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ওপর আরোপ করতে পারে নানা ধরনের নিষেধাজ্ঞা। তাই এই নির্বাচনকে সুষ্ঠু করা একটি বড় চ্যালেঞ্জ এবং নির্বাচনের যাত্রাপথে বিদেশীদের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করার বাধা নির্বাচন কমিশনকে পেরোতে হবে।

৩. নির্বাচন আইন, আচারণ বিধি মানা: ইতোমধ্যেই নির্বাচনের আইন এবং আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়ে গেছে। এখন সামনের দিনগুলোতে কি হবে, সেটিই একটি বড় প্রশ্ন। যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, যদি প্রার্থীরা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য বিধিবহির্ভূত ব্যবস্থা গ্রহণ করতে থাকেন তাহলে এই নির্বাচন একটি বড় ধরনের ঝুঁকিতে পরিণত হবে। কাজেই যেকোনো মূল্যে প্রভাব বিস্তারের চেষ্টাকে সামাল দিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে। যদি এই প্রভাব বিস্তার এবং কারচুপিকে প্রতিরোধ না করা হয় সেক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্যতার সংকটে পড়তে পারে বলে অনেকেই মনে করছেন।

৪. অর্থনৈতিক সংকট: দেশে ক্রমশ অর্থনৈতিক সংকট দানা বেধে উঠছে। বিশেষ করে রিজার্ভ এবং ডলার সংকট নিয়ে দুঃশ্চিন্তা বেড়েই চলেছে। অর্থনীতিতে সুখবর নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে নির্বাচন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৫. মার্কিন শ্রমনীতি খড়গ: ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রমবিষয়ক যে মেমোরেন্ডাম জারি করেছে, তার টার্গেট বাংলাদেশ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে খোদ ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। এ নিয়ে আজ (৩০ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে এই বাণিজ্য নিষেধাজ্ঞার খড়গ একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের জন্য।

কুমিল্লার কান্দিরপাড় এলাকায় তীব্র যানজট চরম জনদুর্ভোগে জনগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম
কুমিল্লার কান্দিরপাড় এলাকায় তীব্র যানজট চরম জনদুর্ভোগে জনগণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই এলাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ ব্যাটারি চালিত অটো রিকসা- সিএনজি’র সারি, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের সংকীর্ণতা, অপরিকল্পিত পার্কিং, অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন এবং ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিস সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, ফলে শিক্ষার্থী, চাকরিজীবী এবং জরুরি সেবাগ্রহীতাদের সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

রিকশাচালক ও বাসচালকদের মধ্যে শৃঙ্খলার অভাবও যানজট বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন মহল। অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী এক যাত্রী জানান, “প্রতিদিন এই রাস্তা পার হতে আমার অতিরিক্ত ৩০-৪০ মিনিট সময় লাগে। কোনো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানজট নিরসনে ইতোমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে এসব উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।
সচেতন নাগরিকরা দ্রুত স্থায়ী সমাধানের জন্য সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়ন, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

রাজধানী শ্যামলীর বরপুত্র-চৌদ্দগ্রামের শাহ আলম খোকন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
রাজধানী শ্যামলীর বরপুত্র-চৌদ্দগ্রামের শাহ আলম খোকন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: সমাজ পরিবর্তনের ইতিহাসে এমন কিছু মানুষের নাম অমলিন হয়ে থাকে, যাঁরা প্রচারের আলো থেকে দূরে থেকেও নিজেদের কর্ম, সততা এবং মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে নিতে সক্ষম হন। তাঁরা কখনো উচ্চকণ্ঠী নন, বরং তাঁদের শক্তি নিহিত থাকে নীরব অধ্যবসায়ে, সমাজের প্রতি অবিচল দায়বদ্ধতায় এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধে এবং অকৃত্রিম ভালোবাসায়। তেমনই এক প্রেরণাময়ী, মানবদরদী গুণী ব্যক্তিত্ব মোহাম্মদ শাহ আলম খোকন। তিনি একজন সফল সংগঠক। যাঁর জীবন ও কর্ম প্রতিটি সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন।

মোহাম্মদ শাহআলম খোকন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত গ্রামের উত্তরপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৫ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান এবং মাতা আফিয়া রহমান। তাঁদের আদর-¯েœহ, ভালোবাসা-শাসন ও আদর্শিক শিক্ষায় গড়ে উঠে তাঁর শৈশব-কৈশোর। পিতার মুক্তিযুদ্ধের স্মৃতি, দেশের জন্য ত্যাগ ও অতুল দেশপ্রেম তাঁর চেতনায় গভীরভাবে দাগ কেটেছে। যা পরবর্তীকালে তাঁর জীবনদর্শন ও কর্মপন্থাকে ব্যাপক প্রভাবিত করেছে। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই তিনি শিখেছেন নিজের জন্য নয়, বরং মানুষের জন্য বাঁচার মধ্যেই জীবনের প্রকৃত অর্থ নিহিত।

শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী, তুখোড় মেধাবী এবং লক্ষ্যে অবিচল শিক্ষার্থী। বাড়ীর পাশের কনকাপৈত উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তিনি তাঁর মেধার স্বাক্ষর রাখেন। এরপর ঢাকার তেজগাঁও কলেজ থেকে কৃতিত্বের সাথে ১৯৯৫ সালে এইচএসসি সম্পন্ন করেন। একই কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি তাঁর শিক্ষা-ভিত্তিকে আরও সুদৃঢ় করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং বাস্তবজীবনের জন্য প্রয়োজনীয় সামাজিক মূল্যবোধ, নেতৃত্বগুণ, দেশপ্রেম এবং দায়িত্ববোধও আয়ত্ব করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার শ্যামলী এলাকায় অর্থ অ্যাপ্লায়েন্স নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পেশাগত জীবনের শুভ সূচনা করেন। কর্মক্ষেত্রে তাঁর সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা দ্রæতই তাঁকে আলাদা করে তোলে। ধাপে ধাপে তিনি নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যান, যেখানে তাঁর সিদ্ধান্ত, পরিকল্পনা এবং উদ্যোগ একটি বৃহত্তর পরিসরে প্রভাব বিস্তার করতে শুরু করে। তাঁর মধ্যে ছিলো নতুন কিছু করার অদম্য সাহস এবং চ্যালেঞ্জ গ্রহণের দৃঢ়তা। যা তাঁকে ক্রমাগত এগিয়ে নিয়ে গেছে সফলতার দিকে। বিশেষ করে চিকিৎসা সংশ্লিষ্ট খাতে তাঁর অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক পরিমন্ডলেও বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে কাজ করার সুযোগ গ্রহণ করেন তিনি। তিনি সেখানেও সফলতার স্বাক্ষর রাখেন।

২০১২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ম্যানুফ্যাকচারিং মেডিকেল ইক্যুইপমেন্ট ইমপ্ল্যান্টস এন্ড ইন্সট্রুমেন্ট স্থাপনে তাঁর অবদান ছিলো বেশ গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত করেছিলো। যারফলে দেশীয় পর্যায়ে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পায়, শত শত মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয় এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পথ আরও সুগম হয়। তাঁর এই দূরদর্শী পদক্ষেপ আজও চিকিৎসা খাতের উদ্যোক্তাদের জন্য প্রাসঙ্গিক এবং অনুকরণীয় হয়ে আছে। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থোপেডিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজনৈতিক জীবনেও তাঁর সক্রিয়তা ও আদর্শিক অবস্থান ছিল সুস্পষ্ট। ১৯৮৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়ে তিনি ছাত্ররাজনীতির করার মাধ্যমে তাঁর সুনিপুন নেতৃত্বের মধ্যদিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময় তাঁকে মোকাবিলা করতে হয়েছে নানান প্রতিকূলতা। একাধিকবার কারাবরণ এবং প্রায় ডজন খানেক রাজনৈনিক মামলার আসামী হয়েও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। দমে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে দৃঢ় প্রত্যয়ে এগিয়েছেন আরও বহুদূর। তিনি প্রমাণ করেছেন আদর্শে অবিচল থাকলে প্রতিকূলতাও একসময় শক্তিতে রূপ নেয়।

তবে, তাঁর পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি একজন হাল না ছাড়া মানবদরদী সংগঠক। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা করা, বিপদে-আপদে মানুষের জন্য এগিয়ে আসা, এসব কাজ তিনি নিঃস্বার্থভাবে করে গেছেন নীরবে। তিনি বিশ্বাস করেন, একজন মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার মানবিকতায়, সমাজের প্রতি তার দায়বদ্ধতায়। এই বিশ্বাস থেকেই তিনি নিজেকে যুক্ত রেখেছেন নানা সামাজিক কর্মকান্ডে। যেখানে মানুষের সামগ্রিক কল্যাণই প্রধান লক্ষ্য। প্রচারবিমুখতা তাঁর চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। তিনি কখনো নিজের কাজকে প্রচারের আলোয় আনতে চান না। বরং তিনি বিশ্বাস করেন, ভালো কাজ নিজেই তার পরিচয় বহন করে। এই কারণে অনেক সময় তাঁর অবদান আড়ালে থেকে গেলেও, যারা তাঁর কাজের সঙ্গে পরিচিত, তাঁদের কাছে তিনি এখনো বেশ শ্রদ্ধেয় ও প্রিয় পাত্র। ব্যক্তিজীবনে তিনি বেশ বিনয়ী, সংযমী এবং ন্যায়নিষ্ঠাবান। মানুষের সঙ্গে করা তাঁর আচরণে রয়েছে আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ, যা সহজেই মানুষকে তাঁর প্রতি আকৃষ্ট করে। একজন সংগঠক হিসেবে তিনি যেমন দৃঢ়চেতা, তেমনি একজন মানুষ হিসেবেও তিনি অন্যের প্রতি সহানুভূতিশীল। এই গুণগুলোই তাঁকে করে তুলেছে অনন্য-অসাধারণ।

বর্তমান সময়ে যখন ব্যক্তি স্বার্থ অনেক ক্ষেত্রে সামাজিক দায়িত্বকে আড়াল করে দেয়, তখন মোহাম্মদ শাহ আলম খোকনের মতো মানুষ আমাদের সামনে রাখেন অনন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং দায়িত্ব; সাফল্য মানে শুধু অর্জন নয়, বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। শত বাধা-বিপত্তি, প্রতিকূলতার মাঝেও তিনি থেমে থাকেননি। প্রতিটি চ্যালেঞ্জকে তিনি মোকাবেলা করেছেন সাহস ও ধৈর্যের সঙ্গে, এবং ছুটেছেন আপন লক্ষ্যপানে। তাঁর এই নীরব, কিন্তু দৃঢ় পথচলা আজকের এবং আগামীর প্রজন্মের জন্য এক মূল্যবান শিক্ষা।

মোহাম্মদ শাহ আলম খোকনের জীবন এক কথায় একটি চলমান প্রেরণার গল্প। যেখানে আছে সংগ্রাম, আছে সাফল্য আর ত্যাগ। সর্বোপরি আছে মানুষের প্রতি অগাধ ভালোবাসা। সাধারণ মানুষ বিশ্বাস করে, তাঁর এই আলোকিত পথচলা আগামী দিনগুলোতেও সমাজকে আলোর পথ দেখাবে। মানুষকে উদ্বুদ্ধ করবে এবং মানবিকতার আলো আরও বিস্তৃত করবে। তারা চায়, শাহ আলম খোকন প্রতিটি প্রদক্ষেপ সমৃদ্ধি আর সফলতায় ভরে উঠুক। সুস্বাস্থ্য ও নেক হায়াতের মাধ্যমে নিরলস সেবা করে যাক সাধারণ মানুষের।

মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফসহ শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করতে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।

 

ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলবে এবং উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা দেয়া হবে।

×
Skip to toolbar