সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

“সাংবাদিকতার মুখোশে অপকর্ম : সত্যের সন্ধানে অবিচল”

আজিব অন্বেষণ : প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪, ৮:৩৬ পিএম
“সাংবাদিকতার মুখোশে অপকর্ম : সত্যের সন্ধানে অবিচল”
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মহান পেশার বারোটা বাজাচ্ছে কিছু সাংঘাতিক সাংবাদিকতা একটি মহান পেশা হিসেবে সারা বিশ্বে সর্বজনীন স্বীকৃত। গণমাধ্যম তথা সাংবাদিকতাকে একটি জাতি কিংবা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যা দেওয়া হয়। সংবাদ সংগ্রহ ও প্রকাশ করাই নয় একটি সাংবাদিকের সমাজ ও রাষ্ট্রের প্রতি রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। সততা নিষ্ঠা সাহসিকতার সাথে সমাজের সকল সংগতি অসঙ্গতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে জনগণের কাছে তুলে ধরা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা জনগণের হৃদয়ের মনিকোঠায় অবস্থান করেন। তাই এ মহান পেশার প্রতি জনগণের রয়েছে প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসা। সাংবাদিক পেশায় যেমনটা ঝুঁকি রয়েছে তেমন রয়েছে সম্মান। কিন্তু সাংবাদিকতার মুখোশ পড়ে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে দেশের যুবক যুবতীদের একটি বৃহৎ অংশ।

সংবাদ কর্মীদের প্রতি সর্বস্তরের জনগণেরই রয়েছে জবাবদিহীতার প্রথা। তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যখন অপরাধের সাথে সম্পৃক্ত হয় তখনই সংবাদ কর্মীদের প্রতি তাদের নিজ মনে ভয়ের জন্ম নেয়। সংবাদ মাধ্যমের এসব ক্ষমতাকে কাজে লাগিয়ে নানান অপরাধে জড়িয়ে পড়ছে দেশের যুব সমাজের একটি বৃহৎ অংশ। সারাদেশে প্রায় বিশ হাজার মিডিয়ার ডিক্লিয়ারেশন রয়েছে, এতে কাজ করছে লক্ষ্য লক্ষ্য সংবাদকর্মী। আর এখন ইউটিউব, ফেসবুকের কল্যাণে যে কেউ বনে যাচ্ছে সাংবাদিক, যদিও সাংবাদিক পেশায় আসার আগে সাংবাদিকতার বৈশিষ্ট্য ও নীতি-নৈতিকতার সম্পর্কে বিশদ ধারণা থাকা প্রয়োজন, প্রয়োজন রয়েছে অভিজ্ঞতা অর্জনের ও, গণমাধ্যমের প্রভাব খাটিয়ে লোকাল এরিয়া গুলোতে সাংবাদিক সেজে চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ, প্রশাসনের সোর্স হয়ে সর্বসাধারণের উপর বল প্রয়োগ করা সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ছে অনেকেই, এদের বেশিরভাগই প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতাহীন। অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররাই শর্টকাটে অর্থ উপার্জনের জন্য পড়ে নিচ্ছে সাংবাদিকতার মত মহান পেশার মুখোশ। নাম সর্বস্ব গণমাধ্যম কিংবা ইউটিউব চ্যানেল এমনকি স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশনেও অর্থের বিনিময় সাংবাদিক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য তারা খরচ করে লক্ষ লক্ষ টাকা, অতঃপর সে টাকা উসুল করে ওরা রাতারাতি অঢেল টাকার মালিক হতে ওইসব তথাকথিত সাংবাদিকরা সাধারণ জনগণকে করে জিম্মি। এদের দাপট প্রভাবের সামনে মূলধারার পেশাদার সাংবাদিক রাও হাঁপিয়ে উঠছে।

সারাদেশের ছোট বড় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান রয়েছে বিশ হাজারেরও বেশি, এতে কর্মরত রয়েছে অনেক পেশাজীবী সাংবাদিক। যাদের বেশির ভাগই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আবার এ সকল প্রতিষ্ঠানেই নিয়োগ নিচ্ছে সেইসব ভুঁইফোড় সাংবাদিক রুপী সাংঘাতিকরা, করে বেড়াচ্ছে চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ সহ নানান অপকর্ম। কিন্তু এ সকল অসঙ্গতি থেকে যারা দূরে রয়েছে তাদের হর হামেশাই শুনতে হচ্ছে বড় প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের টিপ্পনী। কোন গণমাধ্যম প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা মজবুত এবং ব্যাপক প্রচার-প্রচারণা থাকলেই তাকে আমরা মূলধারার গণমাধ্যম-মিডিয়া হাউস হিসেবে গণ্য করি। আর এ সকল গণমাধ্যমে যে সকল সাংবাদিকরা কাজ করে তাদের বেশিরভাগই নিজেদেরকে সর্বেসর্বা মনে করে থাকে। তারা বলে বেড়ায় তারা যা লিখে, হাজার জন তা পড়ে। এদের জবাবদিহিতার জন্য তেমন কেউ থাকেনা। গণমাধ্যমের বহুল প্রচারিতার ক্ষমতা বলে এদের কেউ কেউ হয়ে ওঠে প্রচন্ড আত্ম অহংকারী। বিভিন্ন সূত্রে জানা যায় কথিত বড় গণমাধ্যমের সাংবাদিকরা বিভিন্ন সরকারি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়ম ঢেকে রাখতে মাসে মাসে কোটি কোটি টাকা নিজ ভান্ডারে জমা করে। এদের কেউ কেউ স্বর্ণ চোরাচালান, বিদেশে মাদক পাচার, স্মাগলিং, মানি লন্ডারিং, টেন্ডার বাজি, মন্ত্রী আমলাদের নিয়ন্ত্রণ করা সহ আরো বড় বড় অপরাধের সাথে জড়িত। কথায় আছে “যে যত বড়, তার অপরাধ ও ততো বড়” কিন্তু যত দোষ সবই কি ছোট প্রতিষ্ঠানে কাজ করা নন্দ ঘোষের?

মহান পেশা সাংবাদিকতার মুখোশ পরে যে সকল সাংঘাতিকেরা বড়োই বেপরোয়া হয়ে উঠেছে, তাদের মুখোশ উন্মোচন করতে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার ধারাবাহিক প্রতিবেদন চলমান থাকবে।

লেখক : সাংবাদিক 

কুমিল্লায় অপহরণ-চাঁদাবাজি-প্রতারণা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:০৭ এএম
কুমিল্লায় অপহরণ-চাঁদাবাজি-প্রতারণা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা

কুমিল্লায় অপহরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালজালিয়াতি, হত্যাচেষ্টা, মানহানি ও ধর্মীয় উস্কানির অভিযোগে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র এ অভিযোগ এনে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এফআইআর এবং আদালতে পৃথক সিআর মামলা করেছেন।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের বিভিন্ন সংস্থার পরিচয় ও ছদ্মবেশ ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। একই সঙ্গে প্রভাবশালী পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার এবং মানহানিকর কর্মকাণ্ডেও জড়িত তারা।
থানায় দায়ের করা এফআইআর/জিআর মামলা নং-৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)-এ চক্রটির সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই ঘটনার ধারাবাহিকতায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ সিআর মামলা (নং-৬১৫/২৬, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হলে আদালত তা আমলে নিয়ে রেকর্ডভুক্ত করেন।
মামলায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫০০, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে অবৈধ সমাবেশ, মারধর, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অপহরণ, প্রতারণা, মানহানি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, অভিযুক্তরা শুধু আর্থিক প্রতারণাই নয়, সামাজিক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিশেষ করে “শুভ্র সনাতনী” নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পেশাদার দালাল, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে অজ্ঞাতনামা সহযোগীরাও সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন সময় অপরাধ সংঘটনে সহায়তা করছে।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর ‘অভিযোগ অবহিতকরণ করে ব্যবস্থা গ্রহণের আবেদন’ শিরোনামে একটি লিখিত আবেদনও দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি রেকর্ডভুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী পক্ষ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সংঘবদ্ধ অপরাধ চক্রের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিক দলের নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৫৬ পিএম
দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিক দলের নেতা কারাগারে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লার দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ(৪৮)’কে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন।

একই গ্রামের আলী আশ্রাফ বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সিআর- ১৫৭/২২ ইং তারিখ এন আই এক্ট ১৩৮ ধারায় একটি মামলা দায়ের করলে ওই মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। অপর কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে সিআর-১৪৪/১৬ ইং তারিখের এন আই এক্ট ১৩৮ ধারার আরেকটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়, অন্যথায় ০১ (এক) বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানায় নিয়ে আসেন এবং রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরন করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ার সন্তান মোশারফ নিউইয়র্ক ট্যাক্সি চালিয়ে গড়েছেন স্কুল কলেজ পাঠাগার

মোঃ শাহরিয়া : প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫১ পিএম
ব্রাহ্মণপাড়ার সন্তান মোশারফ নিউইয়র্ক ট্যাক্সি চালিয়ে গড়েছেন স্কুল কলেজ পাঠাগার

নিউইয়র্কের ব্যস্ত সড়কে ছুটে চলা হলুদ ট্যাক্সি। স্টিয়ারিংয়ে বসে আছেন বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরী। যাত্রীদের কাছে তিনি সাধারণ চালক হলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মানুষের কাছে তিনি শিক্ষার আলোকবর্তিকা।

 

স্কুলশিক্ষক বাবার মৃত্যুর পর এসএসসির আগেই সংসারের ভার কাঁধে তুলে নেন মোশারফ। ছয় ভাইবোনের দায়িত্ব পালনে বিদেশে পাড়ি জমান—প্রথমে কাতার, পরে যুক্তরাষ্ট্রে। ১৯৯২ সালে নিউইয়র্কে ট্যাক্সি চালনার লাইসেন্স নিয়ে শুরু হয় তার সংগ্রামী জীবন। নিজের বিলাসী জীবন না গড়ে তিনি অর্থ ব্যয় করেছেন সমাজের কল্যাণে।

 

তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে দুটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুটি মাদরাসা, একটি কিন্ডারগার্টেন এবং দুটি পাঠাগার। ১৯৮৯ সালে তিনি নিজ জমি কিনে প্রতিষ্ঠা করেন আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, যা আজ হাজারো শিক্ষার্থীর আলোকবর্তিকা।

 

শিক্ষা বিস্তারের পাশাপাশি মানবিক কাজেও রেখেছেন অসামান্য অবদান। ব্রাহ্মণপাড়ায় ডায়াবেটিক হাসপাতালের জন্য প্রায় দুই কোটি টাকার জমি দান করেছেন। গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু করেছেন, ইতোমধ্যে ২০০ জন উপকৃত হয়েছে। গৃহহীন ১০টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন। মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নেও তার অবদান উল্লেখযোগ্য।

 

অত্যন্ত সাধারণ জীবনযাপন করেও তিনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। স্ত্রী-সন্তানদের যুক্তরাষ্ট্রে না এনে খরচ কমিয়ে সেই অর্থ ব্যয় করছেন মানবকল্যাণে। বর্তমানে ৬২ বছর বয়সেও তিনি স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, বিশ্বাস করেন শিক্ষার কোনো বয়স নেই।

 

তার প্রতিষ্ঠিত কলেজ কুমিল্লা বোর্ডের সেরা কলেজগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। স্বপ্ন—ব্রাহ্মণপাড়ার প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। মোশারফ প্রমাণ করেছেন মানুষ বড় হয় পদ বা সম্পদ দিয়ে নয়, বড় হয় তার কাজ ও মানসিকতার মাধ্যমে।

 

ট্যাক্সির স্টিয়ারিং ঘুরিয়ে তিনি শুধু পথ পাড়ি দেন না, বদলে দেন অসংখ্য মানুষের জীবনের দিকনির্দেশনা। তার এই নীরব বিপ্লব বাংলাদেশের শিক্ষা ও মানবকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

×
Skip to toolbar