সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার তিন ওয়ার্ডে কেন এতো লাশ?

মোঃ বিল্লাল হোসেন : প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪, ৭:১৫ এএম
কুমিল্লার তিন ওয়ার্ডে কেন এতো লাশ?
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা নগরীর ৬, ১৬ ও ১৭ নং ওয়ার্ডে অপরাধ ও মাদকের সহজলভ্যতা এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। সম্প্রতি এই দুই ওয়ার্ডে ঘটে যাওয়া একাধিক হত্যাকান্ড ও অপরাধের ঘটনা স্থানীয় জনগণের মাঝে গভীর উদ্বেগ ও আতঙ্কের সঞ্চার করেছে। এই অপরাধ প্রবণতা রোধে পুলিশ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের করণীয় নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

কিশোর গ্যাংয়ের সক্রিয়তা, মাদক পাচার, জলাশয় ভরাট এবং গোমতী নদীর মাটি ও বালু উত্তোলনের মতো ঘটনা বেড়ে চলেছে। এসব অপরাধের পেছনে রাজনৈতিক নেতাদের ছত্রছায়া থাকার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে, একাধিক হত্যা মামলার আসামিদের জামিন এবং নিজেদের অবস্থান জানান দিতে মহড়ার ঘটনা অপরাধের মাত্রা বাড়িয়ে তুলেছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, এতো হত্যাকান্ডের পরও এদের লাগাম টানার কেউ না থাকায় লাশের মিছিলে একেরপর এক নিহতের নাম যোগ হচ্ছে। তারা এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দ্রুত অপরাধীদের তালিকা করে এদের উপর নজরদারি বৃদ্ধি করলে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করেন এলাকাবাসী।

এই অপরাধ প্রবণতা রোধে পুলিশ ও সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালন এবং জনপ্রতিনিধিদের এই বিষয়ে সচেতন হওয়া এবং কার্যকর পদক্ষেপ নেওয়া দাবিও তুলেন ভুক্তভোগীর পরিবার। এলাকার জনগণের নিরাপত্তা এবং শান্তি পুনরুদ্ধারে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।

সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমকে এই অপরাধ প্রবণতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে এবং সঠিক তথ্য প্রকাশ করে জনগণকে অবগত করতে হবে। জনপ্রতিনিধিদের এই বিষয়ে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানান, কুমিল্লার এই দুই ওয়ার্ডের অপরাধ প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ ও এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

দুই ওয়ার্ডের জনপ্রতিনিধিরা প্রশাসনের সাথে সমন্নয় করে অপরাধীদের তালিকা করে নজরদারি বাড়াতে সহযোগিতার মত দিয়েছেন সুশীল সমাজের লোকজন।

বিগত সময়ে যারা খুন হয়েছেন:

সংরাইশ চাঞ্চল্যকর মুহিন (১৩) হত্যার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এরক্ষত না শোকাতেই হত্যাকাণ্ডের শিকার হন নিহত মুহিনের আপন চাচা শহীদ (৪৫) যা এলাকায় আতংকের সৃষ্টি করে।

জানু মিয়া (৩৮) হত্যাকাণ্ডের পর লাশের মিছিলে যোগ হয় অন্তু (৩০)। নগরীর ১৬ নং ওয়ার্ডের নবগ্রম এলাকার ফয়সাল (২৮) সুজানগর এলাকার হৃদয় (২৫) জনপ্রিয় কাউন্সিলার ও আওয়ামীলীগ নেতা সৈয়দ সোহেল ও হরিপদ সাহা হত্যার পর এলাকাবাসী একজন মানবিক অবিভাবক হারিয়েছে যে শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনপ্রিয় মতিন সর্দার হত্যার পর ১৬ নং ওয়ার্ডবাসী হারালো একজন ন্যায় পরায়ন ব্যক্তি। এছাড়াও টিক্কারচর খুন হন শুভপুরের মোশাররফ। টিক্কারচর গোমতী সেতুর পূর্বে গোমতী কফি হাউজ থেকে অটো চালক জুনু মিয়ার মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় নিরপরাধ ভাঙ্গারী ব্যবসায়ী আক্তার হোসেনকে জুনু হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ ৮ দিন পর মিশুক চালক মোঃ পরান মিয়ার (৪০) মরদেহের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।

জানা যায়, গত ১৭ মে সন্ধ্যা থেকে নিখোঁজ পরান মিয়ার খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ভোলা মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী মরিয়ম বেগম (৩৪)। পরে স্থানীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি গুরুত্ব সহকারে প্রশাসন নিখোঁজ মিশুক চালকের সন্ধানে মাঠে নামে। গত ১৭ মে রাতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম হারাতলী এলাকার পরিত্যক্ত একটি সিএনজি পাম্পের কাছ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের সন্ধান না পেয়ে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার আঞ্জুমান কবরস্থানে বেওয়ারিশ হিসেবে মরদেহটি দাফন করে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নামতি ক্রসিং হাইয়ে থানা পুলিশ পরিবারের সন্ধান পেতে মরদেহের আঙুলের ছাপ সিআইডির নিকট পাঠায়। সার্ভারে সমস্যা থাকায় ঠিকানা আসতে দেরি হয়। গতকাল শুক্রবার (২৪ মে) লাশটির ঠিকানা পেলে পরিবারের নিকট খবর পাঠানো হয়। সংবাদ পেয়ে ময়নামতি ক্রসিং হাইয়ে থানায় পরিবারের সদস্যরা গিয়ে ছবি দেখে মরদেহ সনাক্ত করেন।

পরানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি নিখোঁজের পরদিন কোতয়ালি মডেল থানায় ভোলা মিয়া সহ অজ্ঞাতনামা করেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। তাদের গ্রেফতার করতে পারলে আমার স্বামীর হত্যাকারীদের চিহ্নিত করা যাবে। তিনি আরও বলেন, আমার বাড়ির ভিতর ভোলা সহ একটি গ্রুপ মাদকের আখড়া জমায় এতে আমাদের চলাচলে বিঘ্ন ঘটায় আমার স্বামী সহ পরিবারের সবাই বাঁধা দিলে এই নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ হয়। আমার স্বামীর সন্ধান পাওয়ার আগের এদিনও আমার দেবর সহ আমাদের মারধর করেন।

কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, লাশ পাওয়ার পর লাশের অবস্থা এতটাই খারাপ ছিলো আমরা পরে বেওয়ারিশ হিসেবে দাফন করি। এখন পরিবারের সন্ধান পেয়েছি। বিষয়টি তাদের অবগত করেছি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, পরান মিয়ার স্ত্রীর অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি। যেহেতু তারা হত্যার কথা বলেছে আমরা হত্যা মামলা নিবো। তদন্তের মাধ্যমে এর সঠিক খুনিদের আইনের আওতায় আনা হবে। বিগত সময়ে যে হত্যাকান্ড সংগঠিত হয়েছে সেই মামলা সদ্য কারামুক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক গোয়েন্দা টিম কাজ করছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

×
Skip to toolbar