সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৬:১৩ পিএম
ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার তিতাস ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে টিম ম্যানেজার আলী নুর প্রকাশ আলী (৪৫), চকেরবাড়ীর মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজিচালক ইদন (২৫), হরিপুরের নুর ইসলামের ছেলে আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫), একই গ্রামের বিষ্ণু কমল দা প্রকাশ সেন্টু মজুমদার ছেলে বিদ্যুৎ মজুমদার (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণের জন্য গেলে ওই নারীকে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে শুক্রবার স্থানীয়রা অভিযুক্তদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসে। আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফসহ শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করতে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।

 

ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলবে এবং উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা দেয়া হবে।

কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

কুমিল্লা জেলা পুলিশের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ভোরে এক বিশেষ অভিযান পরিচালনা করে। সদর দক্ষিণ থানাধীন দুর্গাপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ডিবির একটি চৌকস টিম মৃত আব্দুল মান্নানের নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ০৫ রাউন্ড তাজা গুলি, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ফিল্ড ক্যাপ, ০১টি ওয়াকিটকি ও ০১টি, ০১টি স্টিলের কুড়াল ও ০৩টি ধারালো কিরিজ।

 

কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, “জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে বদ্ধপরিকর। অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পুলিশের পোশাক বা সরঞ্জাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা।”

 

উদ্ধারকৃত মালামালের বিষয়ে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি সরঞ্জাম অবৈধভাবে হেফাজতে রাখার দায়ে মামলা হয়েছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

×
Skip to toolbar