রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

যুবদল হবে উন্নয়নের প্রতীক, আতঙ্ক নয় : কুমিল্লায় মোনায়েম মুন্না

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫১ এএম
যুবদল হবে উন্নয়নের প্রতীক, আতঙ্ক নয় : কুমিল্লায় মোনায়েম মুন্না
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না তার ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে যাত্রা বিরতির সময় কুমিল্লায় মহানগর যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য প্রদান করেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, “ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই, তবে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। দলের বদনাম হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, “যুবদল হবে কল্যানের। বদরুল লীগ, হাতুড়ি লীগ, হ্যালমেট লীগের মতো আতংকের নাম নয়। মরহুম শহীদ জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন ‘জাগো দল’ নামে। পরে তা যুবদল হিসেবে প্রতিষ্ঠা পায়। যুবদল মানুষের কল্যাণে কাজ করবে।”

মোনায়েম মুন্না যুবদলের মূলনীতির ওপর জোর দিয়ে বলেন, “জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করা, গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সুশাসন ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, যুব সমাজের ক্ষমতায়ন ও উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যুব সমাজের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যুব সমাজকে অংশগ্রহণ করানো এবং দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে যুব সমাজকে সংগঠিত করা।”

তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। ৩১ দফার মধ্যে রয়েছে: গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সুশাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, টেকসই পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলা, জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়ন, যোগাযোগ ও পরিবহন খাতের আধুনিকায়ন, কৃষি ও কৃষক উন্নয়ন, শ্রম ও কর্মসংস্থান নীতি, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, পর্যটন ও বিনোদন খাতের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ, দারিদ্র্য বিমোচন, মুক্তিযোদ্ধা কল্যাণ ও সম্মাননা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ক্রীড়া ও যুব উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা, জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও ওষুধ উন্নয়ন, শিক্ষা ও গবেষণা খাতের সমৃদ্ধি, শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়ন।

মহানগর নেতা-কর্মীরা রাস্তার দুপাশ থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালে মোনায়েম মুন্না গাড়ি থামিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা কুমিল্লার মানুষের ভালোবাসা বুঝতে পারেননি কারণ মন্দ লোক কখনো কাউকে ভালো ভাবতে পারে না। আপনাদের এই স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে প্রমাণ হলো কুমিল্লার মানুষ ভালবাসতে জানে।”

মহানগর কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সকল ওয়ার্ড থেকে শত শত লোক ফজরের নামাজের পর থেকে কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করেন। উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ন আহ্বায়ক মোঃ আরমান আলী, যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ শরিফুর রহমান শরিফ, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান মজুমদার, কাজী গোলাম মোস্তফা, মহিউদ্দিন হোসেন, আবুল হাসনাত হিরা, তোফায়েল হোসেন কাওছার, মোঃ আসাদ আলী, আমির খান, আলমাস আহমেদ, আলমগীর হোসেন, মোঃ খোকন মিয়া, মাহে আলম, মোঃ সোহাগ ইয়াছিন, মোঃ আলী রানা, বিল্লাল হোসেন, আলাল আহমেদ প্রমুখ।

বেলা ১১ টায় কোটবাড়ি বিশ্বরোডে যাত্রা বিরতি কালে মোনায়েম মুন্না নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে পথসভা সমাপ্তি ঘোষণা করেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মাহবুব আলম (২১), পিতা-মো: দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
Skip to toolbar