সম্পত্তি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কুমিল্লায় নারী ও শিশুসহ একাধিক আহত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ উত্তরপাড়ায় গত ১০ এপ্রিল সকালে একটি সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ খলিলুর রহমান সুমন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় খলিলুর রহমান সুমন এবং এক শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় খলিলুর রহমান সুমনের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুলাল মিয়া, চাঁন মিয়া, রাসেল, জিহাদ, সুষ্ময়, নার্গিস আক্তার, সুরভী, সাথী আক্তারসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।
আহত খলিলুর রহমান সুমন অভিযোগ করেন যে, তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের এবং তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
















