নগরীর রাজগঞ্জে চুরি গেছে বাক-প্রতিবন্ধীর শেষ সম্বল!
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
তিনি কথা বলতে পারেন না। শুনতেও পারেন না। কিন্তু প্রতিদিন রাজগঞ্জের দেশওয়ালীপট্টিতে মিন্টু মিয়ার দোকানের সামনে বসে নীরবে লড়াই করেন জীবনের সঙ্গে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই মানুষটি কারো কাছে কখনো হাত পাতেননি। চা-পান আর সিগারেট বিক্রি করে চালান ছোট্ট একটি সংসার যেখানে রয়েছে তাঁর স্ত্রী ও দুটি শিশু সন্তান।
গতকাল রাতে সেই ছোট দোকানটি ভেঙে চোরেরা নিয়ে গেছে তাঁর শেষ সম্বল ২৮,০০০ টাকা নগদ ও প্রয়োজনীয় মালামাল। এই ক্ষতি শুধু অর্থের নয়, এটি একটি নীরব সংগ্রামের ওপর আঘাত।
তিনি সাহায্য চাইতে পারেন না, বলতে পারেন না, ফোনও নেই তাঁর। কিন্তু তাঁর চোখে আছে একটাই ভাষা আশা। যদি কেউ নিজ ইচ্ছায়, নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবার দাঁড়াতে পারবেন তিনি, আবার ফিরবে তাঁর জীবনের আলো।
নগরীর ১৩ নং ওয়ার্ড সচিব আজহার পাভেল তার ব্যক্তিগত ফেসবুকে এই মানবিক লেখাটি পোস্ট করেন।














