২য় মুরাদপুরে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নগরীর দ্বিতীয় মুরাদপুর বটতলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় দিবস কাপ শর্ট পিস মিনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে দক্ষিণ চর্থা সানফ্লাওয়ার বয়েজ ক্লাব ও মুরাদপুর একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মুরাদপুর একাদশকে বিশাল ব্যবধানে পরাজিত করে দক্ষিণ চর্থা সানফ্লাওয়ার বয়েজ ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী এনামুল হক, মোহাম্মদ আলী রানা, আসিফুর রহমান আসিফ, টিপু সুলতান, শিহাব, সুজন, মোঃ রকি, রাজু, মামুন, জুয়েল, কামরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

















