শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:১৫ পিএম
তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বগুড়া-৬ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

 

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।

 

মনোনয়ন ফরম উত্তোলনের এই ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান নিজেই বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী দলীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি জানান, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানের চিঠি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ এএম
শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানের চিঠি

Oplus_131072

২০২৫ সালে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার চলাকালে প্রসিকিউশনের ভেতরে দুর্নীতির অভিযোগ ওঠে। ঘুষ নেওয়ার কারণে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি।

 

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি এবং তার পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউস, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।

 

শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার যৌক্তিক ছিল না দাবি করে চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রক্রিয়া তাৎক্ষণিক মৃত্যুদণ্ডের সমতুল্য। তাই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়েছে।

 

চিঠিতে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ না নেওয়া, ভবিষ্যতে যে কোনো বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালনা করা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শেখ হাসিনার অধিকার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

 

কিংসলি ন্যাপলি ১৪ দিনের মধ্যে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়ে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব নবম বর্ষে পদার্পণ

দীপা রানি সরকার : প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:১৯ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব নবম বর্ষে পদার্পণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।

‎প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।

‎শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

‎কু্বি প্রেস ক্লাবের সহযোগী সদস্য দীপা সরকার অনুভূতি প্রকাশ করে বলেন,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এ যুক্ত হয়ে নিজেকে অনেক গর্বিত ও দায়িত্বশীল মনে হচ্ছে।এখানে কাজ করার মাধ্যমে সত্যের পক্ষে কথা বলার সাহস ও অভিজ্ঞতা অর্জন করছি।প্রতিটি মুহূর্তই আমাকে নতুন কিছু শিখাচ্ছে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।এই যাত্রা আমার জন্য সত্যিই এক অনন্য ও গর্বের অভিজ্ঞতা। ‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধ্যানে কাজ করে যাচ্ছে। সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসতেছি, সামনেও কাজ করে যাবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সাথে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

‎প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন বেঁচে থাকবে।”

‎সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠন। ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ  সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও  বিশ্ববিদ্যালয় পরিবারের  সবাইকে শুভেচ্ছা।’

নাঙ্গলকোটে বসতবাড়িতে চুরি-লুটপাট, সংঘবদ্ধ চোরচক্র কর্তৃক গৃহস্থকে মারধর

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম
নাঙ্গলকোটে বসতবাড়িতে চুরি-লুটপাট, সংঘবদ্ধ চোরচক্র কর্তৃক গৃহস্থকে মারধর

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বসতবাড়ি থেকে সংঘবদ্ধভাবে রাতের আঁধারে ব্যাটারি চালিত অটো-রিকশা চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্র গৃহস্থের বসতঘরে প্রবেশ করে নগদ অর্থ, একটি দামি স্মার্ট ফোন সহ ঘরে থাকা দামি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরে গৃহস্থ সজাগ হয়ে চোরচক্রের কয়েকজন সদস্যকে চিনতে পেরে চোর চোর বলে শোর-চিৎকার দিলে সংঘবদ্ধ চোরেরা উল্টো গৃহস্থ মেহেদী হাসান ফয়সালকে দুই দফা বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সালকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে। ফয়সাল একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ যেন চুরির পর সিনাজুরি! স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে চরম আতংক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগি মেহেদী হাসান ফয়সাল সাতজনের নাম উল্লেখ করে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৮নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামের সাদ্দাম এর নেতৃত্বে একই গ্রামের ভুট্টু, বেলাল, হেলাল, হানিফ, বাবুল মিয়া ও ইমন সহ সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে একই গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী হাসান ফয়সালের বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া তার বাড়ীর উঠোনের একচালা ঘরে থাকা একটি ব্যাটারি চালিত অটো-রিকশা চুরি করে নিয়ে যায়। এ সময় চোরচক্রের সদস্যরা সু-কৌশলে ফয়সালের বসতঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমিরা খুলে নগদ ৫০ হাজার টাকা, ফয়সালের একটি দামি স্মার্ট ফোন, ঘরে থাকা দামি আসবাবপত্র সহ গুরত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ফয়সাল বিষয়টি টের পেয়ে যায় এবং চোরচক্রের কয়েকজন সদস্যকে চিনতে পেরে চোর চোর বলে চিৎকার দেয়। এ সময় চোরেরা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। পরে তাকে টেনে হিচড়ে ঘরের বাহিরে নিয়ে যায় এবং আরেক দফা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ফয়সালকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। অবস্থার অবনতি হলে কুমিল্লয় উন্নত চিকিৎসা দেওয়া হয় তাকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

×
Skip to toolbar