মানবিকতার পাঠশালা: ‘আমার বাংলা’র শীতবস্ত্র সপ্তাহ
শীতের তীব্রতা যখন অসহায় মানুষের কাঁপন হয়ে দাঁড়ায়, তখনই এক উজ্জ্বল মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে “আমার বাংলা”। সামাজিক দায়বদ্ধতা ও সহানুভূতির নিদর্শন হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সফলভাবে সম্পন্ন করেছে শীতবস্ত্র কর্মসূচি (২০২৫–২৬) সপ্তাহ—একটি প্রকৃত অর্থে মানবিকতার পাঠশালা।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শীতের রাতে রাস্তার পাশে বসবাসরত ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, যাতে অন্তত কিছুটা উষ্ণতা পৌঁছে দেওয়া যায় তাদের জীবনে। এই মহতী উদ্যোগের প্রধান অনুপ্রেরণা ও পথপ্রদর্শক ছিলেন “আমার বাংলা”র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হোসাইন মুহিম্মাত খাঁন চৌধুরী। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, দূরদর্শী নেতৃত্ব এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানেই এই কর্মসূচি পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
হোসাইন মুহিম্মাত খাঁন চৌধুরী বলেন, “সহানুভূতি ও মানবিকতাই একটি সমাজকে এগিয়ে নিয়ে যায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা যদি সামান্য ভূমিকা রাখতে পারি, সেটিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
এই কর্মসূচির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্বরূপ শাহজালাল (কেন্দ্রীয় সভাপতি), ফাহমিদুল আলম (প্রকল্প প্রধান), শীতবস্ত্র কর্মসূচি (২০২৫–২৬); কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান পিয়াশ (কেন্দ্রীয় সহ-সভাপতি), বনি ইসরাফিল সিয়াম (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), আরাফাত উল্লাহ শান্ত (কেন্দ্রীয় অর্থ সম্পাদক)।
এছাড়াও, রাত-দিন নিরলসভাবে কাজ করা সকল স্বেচ্ছাসেবকের প্রতি “আমার বাংলা” কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের আন্তরিকতা ও নিষ্ঠাই এই কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলেছে।
“আমার বাংলা” ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
আমার বাংলা-আমার দেশ, আমার দায়িত্ব।




















