ব্রাহ্মণপাড়ার মনোহরপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসবমুখর করতে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ৮নং ওয়ার্ডে দোয়া ও মাহফিলের মাধ্যমে বিএনপির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ৮নং মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মেম্বার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, সহ-সভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়েজ আহম্মেদ ভুঁইয়া এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলন আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের মাধ্যমে দেশ, জাতি ও দলের সফলতা কামনা করা হয়।



















