সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা সদর আসনে ধানের শীষের প্রচারণায় রাকিবের নেতৃত্বে ঐক্যের ঝড়

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম
কুমিল্লা সদর আসনে ধানের শীষের প্রচারণায় রাকিবের নেতৃত্বে ঐক্যের ঝড়

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সদর-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সবচেয়ে আলোচিত নাম আমিরুল পাশা সিদ্দিকী রাকিব। মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে মিথ্যা মামলার বোঝা নিয়ে আদালত, কারাগার ও বন-জঙ্গলে সময় কাটিয়েছেন। সেই সংগ্রামী জীবন তাকে স্থানীয় তরুণদের কাছে প্রতিরোধের প্রতীক ও প্রেরণার উৎসে পরিণত করেছে।

 

রাকিবের এক ডাকে হাজারো নেতাকর্মী মাঠে নেমে আসেন। তিনি বলেন, “আমি হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনের কর্মী হিসেবে গর্ববোধ করি। তিনি আমাদের শিখিয়েছেন সত্যের পক্ষে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।”

 

ইয়াছিন ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে রাকিব বলেন, “দলীয় হাইকমান্ডের নির্দেশে নিশ্চিত বিজয় জেনেও মনোনয়ন প্রত্যাহার করে ইয়াছিন ভাই বড় মনের পরিচয় দিয়েছেন। আমরা আশা করি দল তাকে যথাযথ মূল্যায়ন করবে।”

 

বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পক্ষে বিদ্রোহী প্রার্থী হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পাশে দাঁড়ান। এর ফলে ইয়াছিনের অনুসারীরাও ধানের শীষ প্রতীকের জন্য মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

 

রাকিবের নেতৃত্বে কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের তরুণ কর্মীরা সদর আসনের প্রতিটি অলিগলিতে দিন-রাত মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, “আমরা সদর আসন বিপুল ভোটে জয়ী হয়ে জনাব তারেক রহমানকে উপহার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”

 

এই আসনে বিএনপির প্রচারণায় রাকিবের নেতৃত্ব তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানো এবং ঐক্যবদ্ধ প্রচারণা বিএনপিকে নির্বাচনী মাঠে আরও শক্তিশালী করেছে।

চান্দিনায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে যুবক সহ সন্ত্রাসবিরোধী ও অস্ত্র মামলায় ৫ জন আটক

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:০১ এএম
চান্দিনায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে যুবক সহ সন্ত্রাসবিরোধী ও অস্ত্র মামলায় ৫ জন আটক

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাদী মো. দুর্জয় আহমদ হৃদয় (৩৪) চান্দিনা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার ছেলে মো. ইউসুফ আহমদ (১১) বরকরই হাজী আব্দুল বারী হাফিজিয়া এতিমখানার নাজেরা বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র।

এজাহার অনুযায়ী, গত ২০ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত মো. নাজমুল হক বাপ্পি (২১) ভিকটিমকে একটি কক্ষ ঝাড়ু দিতে বলেন। পরে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে ভিকটিম ওজুখানায় গোসল করতে গেলে অভিযুক্ত সেখানে গিয়ে তাকে পায়জামা খুলতে বলেন। ভিকটিম অস্বীকৃতি জানালে অভিযুক্ত জোরপূর্বক তাকে বলৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার আগেই ঘটনার সংবাদ পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রধান আসামি হলেন নেত্রকোনা সদর উপজেলার মনকান্দিয়া গ্রামের মো. আব্দুর রহিম খান ও মরহুম আয়েশা আক্তারের ছেলে মো. নাজমুল হক বাপ্পি (২১)।

এছাড়া পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের হাজী আব্দুল মালেক ও শামসুন্নাহারের ছেলে রুহুল আমীন মিঠু (৩৪)কে গ্রেফতার করা হয়।

অপরদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন দোল্লাই নবাবপুর ইউনিয়নের সুরিখোলা দক্ষিণপাড়া এলাকার জামাল মিয়া ও জামিলা বেগমের ছেলে মো. সালাউদ্দিন ভূঁইয়া (৩৬), চান্দিনা ভূঁইয়াপাড়ার মনির মিয়া ও জোৎস্না বেগমের ছেলে মো. শাহিন ওরফে কুদ্দুস (২৫) এবং সোনাকান্দা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রুবেল হোসেন (২০)।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানায়, গ্রেফতারকৃত মোট পাঁচজন আসামিকে রোববার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : চৌদ্দগ্রামে শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধনী পথসভায় বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপি

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম
মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : চৌদ্দগ্রামে শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধনী পথসভায় বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পাকাকরণ কাজ শেষে ফলক উম্মোচন, দোয়া-মুনাজাতের মাধ্যমে ৩২ কিলোমিটার দৈর্ঘ্যরে শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

বরিবার (২১ জুন) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার ও গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে এ উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

দেড়কোটা বাজারের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি মুন্সীরহাটবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রতিটি নির্বাচনেই এ মুন্সীরহাটের মানুষ আমাকে বিপুল পরিমান ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে। আলহামদুলিল্লাহ, এবারের নির্বাচনেও আপনারা অতীতের সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশাল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন, আমি যখন প্রথমবার এমপি ছিলাম, তখনই প্রথম এ শাহ ফখরুদ্দীন সড়কটিকে সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভূক্ত করেছিলাম। এ সড়কটিকে আমি জননিরাপত্তা ইস্যু সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে বিবেচিত করে সংসদে এর গুরুত্বারোপ করে বারবার বক্তব্য রাখি। এরই প্রেক্ষিতে এ সড়কের জন্য তৎকালীন সময়ে ১১ কোটি টাকার অধিক বরাদ্ধ এনেছিলাম। পর্যায়ক্রমে সড়কটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। ২২ বছর পর এবার এ সড়কের বর্ধিতকরণ সহ পুণঃনির্মাণ কাজে বরাদ্ধ ছিলো ৪৭ কোটি ৪০ লাখ টাকা। আপনারা দেখছেন, ইতোমধ্যে কাজ শেষ হয়েছে। আমি পুরো সড়কটি ঘুরে দেখেছি। আজ এটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। যারফলে এ এলাকার মানুষ বেশ সুফল ভোগ করবে।

ডা. তাহের আরও বলেন, এখানকার স্কুল-মাদরাসা, মসজিদ সহ বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নের কথা আমাকে বলা হয়েছে। চৌদ্দগ্রামে অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান সহ রাস্তাঘাটের সকল উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে। এ চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা হলো এখন দুইটি। একটি হলো মাদক, অপরটি হলো কিশোর গ্যাং। এ এলাকার প্রায় প্রত্যেকটি গ্রামেই মাদকের আখড়া তৈরি হয়েছে। মাদক যে সেবন করে তার জীবনটা তো এমনিতেই শেষ হয়ে যায়। সাথে সাথে তার পরিবার, সমাজ, রাষ্ট্র এর কুফলের ভয়াবহতার শিকার হয়। এতে মেধা নষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়। দীর্ঘ মেয়াদী সমস্যা পড়ে রাষ্ট্র। চৌদ্দগ্রামে এখন আমার অন্যতম অগ্রাধিকার কাজ হলো; মাদকের বিরোদ্ধে যুদ্ধ করা। এক্ষেত্রে মাদক কারবারির পরিবার ও আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা পেলে এ চৌদ্দগ্রাম থেকে মাদক নির্মূল হবে ইনশাআল্লাহ। আরেকটি সমস্যা হলো; কিশোর গ্যাং। মাদকের সাথে জড়িতরাই অন্যায়-অপরাধমূলক কাজ করতে করতে একসময় আধিপত্য বিস্তার ও তা ধরে রাখতে কিশোর গ্যাং তৈরি করে। আমি এ কিশোর গ্যাং এর চেইন ভেঙ্গে দিব ইনশাআল্লাহ। কারণ, একটা ছেলে অল্প বয়সে নষ্ট হয়ে যাবে, চৌদ্দগামে এটি বরদাস্ত করা হবে না। যারা কিশোর গ্যাংয়ে যোগ দিবে তারা চাইলেও আর ভালো মানুষ থাকতে পারবে না। সুতরাং, আপনারা আমাকে সহযোগিতা করেন, মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীম এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেম, মো. আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, জেলা ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক, মো. মোশাররফ হোসেন, জামায়াত নেতা মাস্টার আব্দুল মান্নান, মাস্টার মো. মাছুম বিল্লাহ, কফিল উদ্দিন মোল্লা, মো. হারুনুর রশিদ ভূঁইয়া, বাবর মোল্লা, হাফেজ মুর্তুজা মুজমদার, এডভোকেট সাইফুদ্দিন মজুমদার, মো. কামরুল হাসান, নাসির উদ্দিন পন্ডিত, ইউপি সদস্য মো. মাহফুজ মজুমদার, মহিন উদ্দিন মোল্লা, যুবনেতা মীর শাহেদুর রহমান, মিজান ভূঁইয়া সহ মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কুমিল্লায় গোমতী তীরে পাউবোর জমি বিক্রির অভিযোগ শতাধিক স্থাপনা গড়ে ওঠার দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:৩৬ এএম
কুমিল্লায় গোমতী তীরে পাউবোর জমি বিক্রির অভিযোগ শতাধিক স্থাপনা গড়ে ওঠার দাবি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি অবৈধভাবে দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি এ জমি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে। এর ফলে সেখানে শতাধিক বসতঘর, দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ট্যাম্পের মাধ্যমে প্রতি শতক জমি প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব জমিতে ইতোমধ্যে টিনশেড, আধাপাকা ঘর, দোকানপাট এবং কয়েকটি খাবারের রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতীরবর্তী এলাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছরের ব্যবধানে সরকারি জমিতে স্থাপনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কয়েকজন ক্রেতা জানান, তারা হাশেম রাজা, সুন্দর আলী ও জাকির নামের ব্যক্তিদের কাছ থেকে জমি কিনেছেন। তাদের দাবি, অনেক পরিবার সঞ্চয় ও ঋণের টাকা দিয়ে জমি কিনে বসতি গড়েছে। তবে বর্তমানে সম্ভাব্য উচ্ছেদ অভিযানের আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাশেম রাজা বলেন, জমিটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন বলে তিনি জানতেন না। দখল সূত্রে জমি বিক্রি করেছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার চাইলে জমি ফিরিয়ে নিতে পারবে, এমন শর্তেই জমি হস্তান্তর করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহারিয়ার বলেন, জমি বিক্রির বিষয়টি তাদের জানা ছিল না। পাউবো কাউকে এ জমি ইজারা দেয়নি। অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, গোমতী নদীর তীরবর্তী সরকারি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

×
Skip to toolbar