দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর বিপুল ভোটে জয়লাভ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট বর্জন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":1109943,"total_draw_actions":3,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আ: জসিম উদ্দিন ফেসবুক লাইভে এসে ভোট বর্জন করেছেন।
কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে বে-সরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি সর্বোচ্চ ১ লক্ষ ৬০ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো: আ: জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার সময় এ আসনের ১১৬ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এই আসনের মোট ১১৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৬ নং বরকামতা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই ১৪৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন মো: আ: জসিম উদ্দিন। এছাড়া বাকি ১১৫ টি ভোট কেন্দ্রেই পরাজিত হয় হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আ: জসিম উদ্দিন। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে বেলা প্রায় ৩ টার দিকে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) কে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী মো: আ: জসিম উদ্দিন।
এ আসনের নির্বাচনে প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৬ হাজার ৯৮৭ ভোটের মধ্যে বাতিল ভোট ৩ হাজার ৯৭২ ভোট, বৈধ ভোট ২ লক্ষ ১৩ হাজার ১৫ ভোট।
অন্যান্যরা পেয়েছেন, ইনসানিয়াত বিপ্লব পার্টির আপেল প্রতীকে ইরফানুল হক সরকার ৪১৪ ভোট, খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান ২৩৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকের আবিদুল করিম পেয়েছেন ২ হাজার ১৯১ ভোট।
এ আসনে ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র ১১৬ টি।

















