শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

নবনির্বাচিত এমপিকে বরণে কুমিল্লা ২ আসনে উৎসবের আমেজ

মোঃ তারিকুল ইসলাম : প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
নবনির্বাচিত এমপিকে বরণে কুমিল্লা ২ আসনে উৎসবের আমেজ

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার হোমনায় নবনির্বাচিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। শনিবার দুপুরে হোমনা রাজনৈতিক কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত সবাই তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নবনির্বাচিত এমপি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন। একইসঙ্গে দলীয় ঐক্য অটুট রেখে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত জনতার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

 

উল্লেখ্য, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অবৈধ দখল পুনরুদ্ধার করে খাল খননের দাবিতে চৌদ্দগ্রামে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
অবৈধ দখল পুনরুদ্ধার করে খাল খননের দাবিতে চৌদ্দগ্রামে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বন্যার করাল গ্রাস ও কৃত্রিম জলবদ্ধতা থেকে চৌদ্দগ্রামকে রক্ষার লক্ষ্যে অবৈধ দখলকৃত খাল পুনরুদ্ধার করে নতুনভাবে খাল খননের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদ সম্মেলন করেছে উপজেলা নাগরিক কল্যাণ সংস্থা।

শনিবার (২ মে) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি মিলনায়তনে চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার ব্যানারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২০২৪ এর ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে চৌদ্দগ্রামকে বন্যার করাল গ্রাস এবং জলাবদ্ধতা থেকে রক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখলকৃত উপজেলার প্রতিটি খাল পুনরুদ্ধার করে অবিলম্বে মরা খালগুলো খননের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা।

এ সময় একাত্বতা পোষণ করে দখলকৃত খাল পুনরুদ্ধার ও নতুনভাবে খননের বিষয়ে যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন নাগরিক কল্যাণ সংস্থার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. খোরশেদ আলম।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার সদস্য মো. ফারুক হোসাইন শামীম, কাজী মো. জাকির হোসেন, মাস্টার মো. আব্দুল কুদ্দুস, মো. মিজানুর রহমান টিটু, মো. সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ভৌগলিক অবস্থান ও রাজনৈতিক দিক থেকে চৌদ্দগ্রাম দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ভারতীয় সীমান্তবর্তী এ উপজেলায় রয়েছে দেশের লাইফ লাইন খ্যাত ৪৪ কিলোমিটার মহাসড়ক। ভৌগলিক কারণে প্রাচীন কাল থেকে অত্র উপজেলাটি প্রাকৃতিক দুর্যোগমুক্ত একটি অঞ্চল হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে বন্যায় সারাদেশেরে বিভিন্ন অঞ্চল প্লাবিত হলেও চৌদ্দগ্রামে ২৪ ঘন্টার বেশি সময় বন্যার পানির স্থায়ীত্ব থাকার কোনো নজির নেই। এভাবে দুর্যোগমুক্ত থাকার মূল কারণটি ছিল, প্রাকৃতিকভাবেই অবাধ ও পর্যাপ্ত পানি নির্গমনের সু-ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে অত্যন্ত বিস্ময় এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে, আমাদের এ নিরাপদ অঞ্চলটি পর্যায়ক্রমে বন্যা সহ অতি প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা হিসেবে পরিনত হচ্ছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এ অঞ্চলে বসবাসকারী প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় প্রায় প্রতিটি এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস-স্থাপনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ডুবে যাওয়া সহ গবাদিপশুর জীবন নাশ, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলাধির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা স্মরণকালের মানবিক বিপর্যয় হিসেবে চিহিৃত হয়েছে। মূলতঃ এ দুর্যোগ প্রাকৃতিক নয়। বরং এটি মানবসৃষ্ট বলেই প্রতীয়মান হয়েছে। এর মূল কারণ ছিল, স্বাভাবিক পানি নির্গমনের প্রধান উপায় নদী, নালা, খাল-বিল বেদখল হয়ে যাওয়া, বেদখলকৃত স্থানে বিভিন্ন স্থাপনা গড়ে উঠা। কোথাও কোথাও সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া। ফলে বর্ষা মৌসুমের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়। যার ফলশ্রুতিতে ভবিষ্যতেও এ ধরণের দুর্যোগের মোকাবিলা করতে হতে পারে চৌদ্দগ্রামবাসীকে। বর্তমান সরকার জাতীয়ভাবে অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন সহ বন্যা বা অতিবৃষ্টির পানি নির্গমনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চৌদ্দগ্রামবাসীকে অনাগত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৪ এএম
চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এটিএম মাজহারুল ইসলাম:

চান্দিনা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন-কে সংবর্ধনা জানাতে ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার চান্দিয়ারা গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় চার হাজার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় সমাজসেবক নাঈমুল হক ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ সময় উপস্থিত জনতার করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এমপি আতিকুল আলম শাওন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে একত্রে গণভোজে অংশ নেন তিনি। দীর্ঘ সারিতে বসে হাজারো মানুষের একসঙ্গে খাবার গ্রহণ পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।

আয়োজক নাঈমুল হক ভূঁইয়া জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এ গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গণভোজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। চান্দিয়ারা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে দিনভর মানুষের ভিড় ও উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, ব্যতিক্রমধর্মী এ আয়োজন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৪৩ পিএম
চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ কর্তৃক হামলা ও বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মধ্যমপাড়া মোল্লা বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি আবু তাহের এর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে প্রতিবেশী ইউছুফ, ইসমাইল ও রোকেয়া বেগমের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি পারভীন বেগমের সাথে তারই প্রতিবেশী ইউসুফ এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পারভীন বেগমের বসতবাড়ির পূর্ব-দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা পারভীন বেগম ও তার পরিবারের লোকজনকে দেখে নেওয়ার হুমকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করেন। পরে স্থানীয়দের জানিয়ে তিনি উপযুক্ত বিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভাংচুরের এ ঘটনায় পারভীন বেগমের অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল জানান, ভেঙে ফেলা সীমানা প্রাচীরটি আমার বসতঘরের পাশের। সীমানা প্রাচীরের পশ্চিম পাশে আমাদের জায়গা রয়েছে। বসতঘরের সাথে মিলিয়ে সেখানে একটি রান্না ঘর নির্মাণ করবো, সেজন্য সীমানা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে। এখন কেউ যদি ঐ জায়গার দাবি করে, তাদেরকে বলেন জমির কাগজপত্র দেখাতে। আমাদের কাছে কেউ যদি জায়গা পায় আমি তা ছেড়ে দিব।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। বুধবারও তাদের মামলার তারিখ ছিল আদালতে। আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে বিবাদমান জায়গায় যেতে নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে।

×
Skip to toolbar