সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেবীদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম
দেবীদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে পৃথক পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক অভিযুক্ত দুই কিশোর মো: সিফাত (১৪) ও জাহিদুল ইসলাম সিহাব (১৬)কে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে থানা পুলিশ। এর আগে ওই ঘটনায় পুলিশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে মো: সিফাত (১৪) ও মো: জাহিদুল ইসলাম সিহাব(১৬) নামে দুই অভিযুক্তকে আটক করেছে।

শিশু ধর্ষণের ঘটনা দুইটি ঘটেছে গত ৮ই মার্চ ও ১৩ই মার্চ দেবীদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়নের নবীপুর গ্রামের পশ্চিমপাড়া ইকবাল হোসেন রাজুর বাড়ির অভিযুক্ত মো: সিফাতের নিজ বাসস্থানে এবং অপর ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ১নং বড় শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লাবাড়ীর অভিযুক্ত মো: জাহিদুল ইসলাম সিহাবের নিজ বাসস্থানে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইকবাল হোসেন রাজুর বাড়ির উঠুনে শিশুরা খেলা করছিল। এসময় প্রতিবেশী মো. মামুন মিয়ার ছেলে মো. সিফাত(১৪) ভিক্টিম শিশুটিকে উঠিয়ে নিয়ে তার নিজ ঘরে ধর্ষণ করে। এসময় ভিক্টিমের ছোট বোন ঘটনাটি দেখে ফেললেও সিফাত এ ঘটনাটি কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষয়টি গোপন থাকে। এদিকে প্রায় ৩-৪ দিন শিশুটি খাওয়া- দাওয়া ছেড়ে দিয়ে নিরব ও নিশ্চুপ থাকায় মা-বাবার জিজ্ঞাসাবাদে ভিক্টিমের ছোট বোন বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনা শুনার পরই ওই শিশুটিকে কু.মে.ক হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত স্থানীয় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

অপর ঘটনাটি মামলার বিবরনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লা বাড়ির মো: বশির মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম সিহাব প্রতিবেশী ৩ বছর বয়সী এক শিশুকে চিপস এর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সিহাব তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির সূর-চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে কু.মে.ক হাসপাতালে ভর্তি করায় এবং ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কু.মে.ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar