বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ডাক্তারের দুর্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আনিসুর রহমান খান : প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ পিএম
ডাক্তারের দুর্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারদের দু’র্নীতির সংবাদ সংগ্রহ করায় দি ডেইলি অবজারভার এর দাউদকান্দি প্রতিনিধি, ক্রাইম পেট্রোল২৪.কম এর বিশেষ প্রতিনিধি এবং দৈনিক দেশবাংলা পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কামরুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার ২৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. সাংবাদিক কামরুল হক চৌধুরী বাদি হয়ে মাই টিভি’র দাউদকান্দি প্রতিনিধি মো. জহিরুল ইসলাম জিল্লু, কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, ডা. শহিদুল ইসলাম শোভন ও ডা. মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী ( জিডি) করেছেন।

সাংবাদিক কামরুল হক চৌধুরী জিডিতে উল্লেখ করেছেন, আমি পেশাগত কারণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশ করে আসছি। কিছুদিন যাবত স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন উপজেলায় অনুসন্ধান করতে গিয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এর বিভিন্ন দুর্নীতির তথ্য সংগ্রহ করি।বিতর্কিত আবাসিক মেডিক্যাল অফিসার যিনি জেলায় শ্রেষ্ঠ আরএমও হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এটা আমি ফেসবুকে শেয়ার করি। পুরস্কার প্রাপ্ত ডাঃ হাবিবুর রহমান নিজে যেখানে বলেছেন- “এ পুরস্কার পেয়ে আমি বিব্রত। আমি এটার যোগ্য নই।” (কল রেকর্ড আছে)।

গতকাল ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. দাউদকান্দি পৌরভবনে মাই টিভি’র দাউদকান্দি প্রতিনিধি মো. জহিরুল ইসলাম জিল্লু আমাকে হু’মকি দিয়ে বলেন, ‘ ডাক্তারের বিরুদ্ধে নিউজ করতে যাও, এখন তোমাকে পেটে ছু’রি মে’রে দিলে তোমার ৪/৫ টা জায়গায় রাখা তথ্য -প্রমাণ দিয়ে কী হবে?’ আমি বলি, ‘ আপনি সাংবাদিক হয়ে এরকম স’ন্ত্রাসীর মতো কথা বলছেন কেন? ‘ তখন জিল্লু বলেন, ‘ আমি সবই, আমি সাংবাদিকও আবার স’ন্ত্রাসীও। দীর্ঘদিন আমি রাজনীতি করেছি, আমার সবই জানা আছে।’ তখন মানবকণ্ঠের দাউদকান্দি প্রতিনিধি শহিদুল্লাহ্ সাদাভাই জিল্লুরকে নিবৃত্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফ প্রধান, মোহনা টিভি’র প্রতিনিধি মো. সাহাব উদ্দিন। এর আগেও গত ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি. দাউদকান্দির হাটখোলা স্কুল মাঠে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর অনুষ্ঠানে জিল্লুর আমাকে বলেছে, ‘ এত নিউজ করলে ডাক্তার তো আপনাকে মেরে ফেলবে।’ আমি বললাম, ‘ সেটা আপনি জানলেন কীভাবে?’ তখন সে কোনো উত্তর দেয়নি।

উল্লেখ্য, সাংবাদিক জহিরুল ইসলাম দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাবেক) ডা. শহিদুল ইসলাম শোভন এর ঘনিষ্ঠ বন্ধু। আর ডা. শহিদুল ইসলাম শোভন হলো কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এর ঘনিষ্ঠ বন্ধু।

আমি ধারণা করছি, মাই টিভি’র সাংবাদিক মো. জহিরুল ইসলাম জিল্লুকে দিয়ে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, ডা. শহিদুল ইসলাম শোভন এবং ডা. হাবিবুর রহমান আমাকে এসব হু’মকি -ধামকি দেয়াচ্ছেন যাতে আমি নিউজ প্রকাশ না করি। সিভিল সার্জন গতকাল একজনের মাধ্যমে আমার এবং ক্রাইম পেট্রোল ২৪.কম এর সম্পাদক মো. ইব্রাহিম খলিল এর মোবাইল নাম্বার চেয়েছেন, আমরাও তা দিয়ে দিয়েছি। সেটা কী উদ্দেশে নিলেন তা-ও আমাদের কাছে স্পষ্ট নয়।

পূর্বেও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(সাবেক) ডা. শহিদুল ইসলামের বিভিন্ন অ’নিয়ম-দু’র্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে তিনি আমাকে হু’মকি প্রদান করেন। পরে আমি ডা. শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি জিডি করি। যার নম্বর -২৫৯, তারিখ- ১১/১২/২০২১ খ্রি.। ডা. শহিদুল ইসলাম ডা. হাবিবুর রহমান এবং কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এর সাথে গত এক মাসে মাইটিভির দাউদকান্দি প্রতিনিধি সাংবাদিক মো. জহিরুল ইসলামের ফোনে কী কী কথাবার্তা হয়েছে তা তদন্ত করে বের করার জোর দাবি জানাচ্ছি। বর্তমানে আমার জীবন হু’মকির মুখে। এমনিতেই আমি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত। প্রতিনিয়ত আমাকে ঔষধ সেবন করতে হয়। পরিবার – পরিজন নিয়ে আমি ভীষণ রকমের দুঃশ্চিন্তায় আছি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জিডি’র বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডি নং ১০৯৩ তারিখ- ২৩/০৯/২০২২ খ্রি.। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুমিল্লার হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় আজান ও কুরআন তিলাওয়াত বিভাগে অংশ নিয়ে তিন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টায় কুমিল্লা জেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আজান ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. জাহিদ হাসান। কুরআন তিলাওয়াত ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয় মো. হাফিজুল ইসলাম এবং ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে মো. আতাউল্লাহ বুখারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফা শাহ এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান।

মাদ্রাসার মুহতামীম মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আত তাহেরীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করে। তাদের এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি হাজী মুহাম্মদ নূরুল ইসলামসহ পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, কুরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

কুমিল্লার দাউদকান্দিতে মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি-ডাকাতি দমন এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় কমিটির সভায় এসব বিষয় গুরুত্ব পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার প্রতিনিধি, দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোখলেসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বায়জিদ আহমেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে শামসুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পিএম
দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ- এর দেবীদ্বার উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সভা কক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ- এর কুমিল্লা জেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান।

কমিটির অন‍্যান‍্য সদস‍্যরা হলেন, সহ সভাপতি – ময়নাল হোসেন ( ভিপি) দৈনিক মুক্ত খবর। যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন হাজারী-দৈনিক জবাবদিহি। সাংগঠনিক সম্পাদক: জনি ফারুক, দৈনিক ইনকিলাব। সহ- সাংগঠনিক সম্পাদক: এম এ হালিম দৈনিক বাংলার আলোড়ন। দপ্তর সম্পাদক: মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা। অর্থ বিষয়ক সম্পাদক: ডা. মো. শাহিন। প্রচার এবং প্রকাশনা সম্পাদক: এ কে এম মিজানুর রহমান (কাউছার) দৈনিক ঢাকা নিউজ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শিক্ষক মো. শাখাওয়াত হোসেন। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট, মো আনিছুর রহমান খান । সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. শাহ জালাল।শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রুহুল আমিন- সহকারী প্রধান শিক্ষক পরিবেশ বিষয়ক সম্পাদক: আবুল কালাম আজাদ। দৈনিক দিন প্রতিদিন। মামলা ও নির্যাতন মনিটরিং সেল: মো: বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার। জরুরী সহায়তা ও চিকিৎসা বিষয়ক ডা. মাসুদ হাছান। নির্বাহী সদস্য: আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রানের বাংলাদেশ। আব্দুল আলিম ফেইস দ্যা পিপলস নিউজ। সাধারণ সদস্য: এমজে মামুন, দৈনিক নাগরিক ভাবনা। রাসেল সরকার দৈনিক মানব জমিন। মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না। ডাঃ প্রতিনিধি মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন।

অন‍্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মোঃ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, আমাদের দেবীদ্বার পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম। বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি এনামুল হক।
এছাড়াও পোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহিদ হাজারী, গিতা পাঠ করেন ভজন সাহা। এসময় সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত প্রদর্শিত হয়।

×