বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মনোহরগঞ্জে ভাসুরের হাতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৬:০৭ পিএম
মনোহরগঞ্জে ভাসুরের হাতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাসুরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিন সন্তানের জননী নিহত শারমিন আক্তার মনি (২৮) ওই গ্রামের প্রবাসী মাসুদ আলমের স্ত্রী।

অভিযুক্ত খোরশেদ আলম (৩৫) পেশায় অটোরিকশাচালক। তিনি ওই গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের ভাই সালে আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সঙ্গে তার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার মেঝ ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে সালিসও হয়। এতে মনির প্রতি তিনি আরো ক্ষিপ্ত হয়ে পড়েন। বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ঘর থেকে ধারালো দা নিয়ে মনিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়ের করেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধান্যদৌল এলাকার মজিদ মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সেখান থেকে মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক সোনা মিয়া ওই এলাকার মৃত হাজী আব্দুল মজিদ ও মৃত ফাতেমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ টাকা আত্মসাৎ, রনির সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম
কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ টাকা আত্মসাৎ, রনির সদস্যপদ স্থগিত

কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রেসক্লাবের সাধারণ সদস্য (সদস্য নং-২০) ও একুশে টিভি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি-এর সাধারণ সদস্যপদ স্থগিত করা হয়েছে। রনির বিরুদ্ধে মোট ৩৩,১০,০০০ টাকা (তেত্রিশ লাখ দশ হাজার টাকা) আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

এর আগে প্রেসক্লাব কর্তৃপক্ষ আত্মসাৎকৃত অর্থ পরিশোধের জন্য তাঁকে বর্তমান কমিটি দু’বার লিখিত নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তিনি কোনো নোটিশে কর্ণপাত করেননি এবং আত্মসাৎকৃত টাকা ফেরত দেননি।

ফলে সর্বশেষ ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সদস্যরা দাবি তুলেছেন, আত্মসাৎকৃত টাকা আদায়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তাঁকে আজীবনের জন্য প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করারও দাবি জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সদস্যরা।

কুমিল্লা প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০১৬ সালের জানুয়ারি মাসে কুমিল্লা প্রেসক্লাবের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সেই কমিটির সদস্য ছিলেন, হুমায়ুন কবির রনি। দীর্ঘ ৫ বছর দায়িত্বে ছিল এই আহ্বায়ক কমিটি। ওই সময়ে কুমিল্লা প্রেসক্লাবের মালিকানাধীন কমিউনিটি সেন্টারটি রনিকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। বলা হয়, কমিউনিটি সেন্টারের আয় নিয়মিত প্রেসক্লাবের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। কিন্তু রনি আয়ের একটাকাও ক্লাব ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

পরবর্তীতে নির্বাচিত কমিটি এসে রনিকে হিসাব করে টাকা পরিশোধ করতে বলেন। পরে কুমিল্লা প্রেসক্লাবে ২০২৩-২৪ সালের নির্বাচনে লুৎফুর রহমান সভাপতি ও সাইয়ীদ মাহমুদ পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটি রনির টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি উপকমিটি গঠন করে। ওই কমিটি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রতিবেদন জমা দেয় এবং প্রতিবেদনে উল্লেখ করে যে রনি কমিউনিটি সেন্টার থেকে আয় করে মোট ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাত করেছেন। এ প্রতিবেদন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।

পরবর্তীতে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বর্তমান কমিটি পরপর চিঠি দিয়ে রনিকে টাকা পরিশোধ করতে বলেন। রনির কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী কমিটির গত ৭ এপ্রিল ২০২৬ তারিখের সভায় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন কবির রনির প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে চিঠির মাধ্যমে হুমায়ুন কবির রনিকে অবগত করা হয়েছে।

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৮১ শিক্ষার্থী; ভুল প্রশ্নপত্র বিতরণ

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম
দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৮১ শিক্ষার্থী; ভুল প্রশ্নপত্র বিতরণ

দেশে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্বিত্বিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষাবোর্ড ও ইউএনও’র দায়িত্বরত প্রতিনিধিরা প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন।

পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের ১৯ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এবিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে ঘটনাটি অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা ৫-৭ মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়।

এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খুঁজ নিয়ে জানাব।

উল্লেখ‍্য চলতি বছরে ৫৩ টি উচ্চ বিদ‍্যালয়, ১১ টি মাদ্রাসা এবং ৩ বিদ‍্যালয়ের ভোকেশনালের ৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ‍্যে ৪ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে স্কুল শিক্ষার্থী ৩ হাজার ৪৮৮ শিক্ষার্থীর মধ‍্যে ৩৭ জন অনুপস্থিত, ভোকেশনালের ২৭৪ জনের মধ‍্যে অনুপস্থিত ২ জন ও মাদ্রাসার ১ হাজার ১১৭ জনের মধ‍্যে ৪২ জনসহ মোট ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজে মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

×
Skip to toolbar