সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার সাবেক এমপি জাহেরসহ ১১১ জনের রবিরুদ্ধে আদালতেহত্যা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৬ পিএম
কুমিল্লার সাবেক এমপি জাহেরসহ ১১১ জনের রবিরুদ্ধে আদালতেহত্যা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে হামলায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম.এ জাহেরসহ ১১১ জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ২০২৩ সালের ওই ঘটনায় গতকাল সোমবার দুপুরে কুমিল্লার ২ নং আমলী আদালতেমামলাটি রুজু করা হয়। বুড়িচং দক্ষিণ গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ মাহফুজ বাদী হয়ে মামলা করেন।মামলায় উল্লেখ করা হয়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় নিমসার-বরুড়া সড়কের প্রবেশ পথে ২০২৩ সালের ৩০ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি পালনকালে সন্ধ্যা আনুমানিক ৬ টায় সাবেক এমপি এম.এ জাহের, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান খাঁন,সাবেক জেলা পরিষদ সদস্য তারেক হায়দারের নির্দেশে অন্যান্য আসামিরা বিএনপি’র উপস্থিত নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এসময় অন্যান্য নেতা-কর্মীরা পালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও আসামিরা বুড়িচং মোকাম ইউনিয়নের বিএনপি’র অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় ৬ নং আসামি বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খাঁন তাকে লোহার রড দিয়ে,৭ নং আসামি ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন সোহাগ,৮ নং আসামি করিম খাঁন রিপন, ৯ নং আসামি মোঃ অরুপ পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় জাকির মাটিতে লুটিয়ে পড়লে ১১ নং আসামি ষোলনল ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন শর্টগান দিয়ে শরীরে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। একই সময়ে অন্যান্য আসামিদের সকলে লোহার রড,পাইপসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এরপর লাশ ফেলে চলে গেলে স্থানীয়দের সহযোগীতায় মামলার বাদী বুড়িচং থানাকে বিষয়টি জানালে তারা সহযোগীতা করতে অস্বীকৃতি জানায়। এরপর প্রথমে স্থানীয় ইষ্টার্ণ মেডিকেল ও পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পোষ্ট মর্টেমের জন্য নিয়ে গেলেও কারো কাছ থেকে কোন সহযোগিতা পায়নি। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবসহ প্রাণনাশের হুমকিতে মামলা করাও সম্ভব হয়নি। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর অনুকূূল অবস্থার কারণে সোমবার কুমিল্লার ২ নং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বুড়িচং উপজেলা সদরের বুড়িচং দক্ষিণ গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ মাহফুজ বাদী হয়ে সাবেক এমপিসহ ১১১ জন নেতা-কর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন।আদালতে মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মু. জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, যেহেতু অনেকদিন পূর্বে ভিকটিমের মৃত্যু হয়েছে; তাই আদালত জানতে চেয়েছেন এ ঘটনায় পূর্বে কোনো অপমৃত্যু বা অন্য কোনো মামলা হয়েছে কি না। এ বিষয়ে বুড়িচং থানাকে তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদনের পর হয়তো আদালত থেকে মামলার বিষয়ে মূল আদেশ আসবে। অন্য আসামীরা হল- ১০,মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ১২ উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন,১৩মোবারক হোসেন পারুয়ারা,১৪ মাসুদ মোকাম যুবলীগ সভাপতি,১৫ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএমএন জাকারিয়া, ১৬ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ১৭খন্দকার মোতাব্বির আহমেদ জনি, ১৮ শাহীন মিয়া, ১৯ আব্দুল্লাহ আল মামুন আকাবপুর  ২০ মিজানুর রহমান আকাবপুর, মোঃ সেলিম মাইজ খার ইউনিয়ন পরিষদর চান্দিনা, ২২ ফারুক আহমেদ গারুচোর, ২৩ আব্দুর রব পারুয়ারা, ২৪ কাউসার ভারেল্লা, ২৫ অলি খান বুড়িচং সদর, ২৬ রেজাউল করিম সোন্দ্রম, ২৭ কামরুল হাসান গাজীপুর, ২৮ জামাল হোসেন জগতপুর ২৯ ময়নাল হোসেন গাজীপুর ৩০ মোঃ আতিক জগতপুর, ৩১ জসিম উদ্দিন কোরপাই, ৩২ অলি উল্লাহ সিন্দূরিয়া পাড়া ৩৩ কামাল হোসেন ৩৪ আব্দুল মালেক ৩৫ মহসিন গাজীপুর , ৩৬মাহাবুব আলম দার্গাপুর, ৩৭ আবুল কালাম মাইজখার ইউনিয়ন চান্দিনা, ৩৮ মুক্তার হোসেন আদর্শ সদর, ৩৯ জসিম উদ্দিন, ৪০ মোঃ গোলাম মোস্তফা শিকারপুর ৪১ জিলানী মোকাম ৪২ মোঃ ইমন মহিষ মারা,৪৩ জয়নাল আবেদীন খাড়াতাইয়া,৪৪ মোঃ রাসেল নয়া কামতা,৪৫ আবু মিয়া কোরপাই, ৪৬ সিরাজুল ইসলাম ৪৭ আবুল কাসেম ৪৮ মাহাবুব আলম ৪৯ মুরগী মোবারক আগানগর, ৫০ মোঃ মিজান জগতপুর , ৫১ গিয়াস উদ্দিন বুড়িচং সদর , ৫২ নাজমুল হাসান খাড়াতাইয়া ৫৩ মিজানুর রহমান কালিকা পুর, ৫৪ মোঃ রুহুল আমিন গাজীপুর, ৫৫ মোঃ আব্দুল খালেক ৫৬ মো ঃ শাহজাহান ৫৭ মোঃ অপু গাজীপুর ৫৮ মোঃ ইউনুস মিয়া পশ্চিম সিংহ, ৫৯ শাহজাহান দয়ারামপুর, ৬০ নাসির উদ্দীন বুড়িচং সদর, ৬১ মামুস মিয়া কংশনগর, ৬২ মোঃ হাফেজ মোকাম ৬৩ সাইফুল ইসলাম ৬৪ মেহেদী হাসান জগতপুর পশ্চিম পাড়া,৬৫ তানভীর জগতপুর, ৬৬ াশাহ আওরঙ্গ জেব সম্রাট নয়মতলা ৬৭ আবুল হাসেন খাড়াতাইয়া , ৬৮ মোঃ হাসান ছোট হরিপুর , ৬৯ ফখরুল ইসলাম আজ্ঞা পুর, ৭০ মোঃ জামালুল কবির মেম্বার আজ্ঞা পুর, ৭১ আরিফুল ইসলাম খাড়াতাইয়া, ৭২ মোঃ হারুন ময়নামতি, ৭৩ মোঃ সুজন ময়নামতি,৭৪ ইউসুফ রামপুর ৭৫ পারভীন আক্তার রামপুর, ৭৬ নজরুল ইসলাম জামাই নজরুল রামপুর ৭৭ মনির হোসেন জিয়াপুর ৭৮ মোঃ ভুট্ট ফরিজপুর, ৭৯ আলিফ রায়হান হামিদ পশ্চিম সিংহ,৮০ ফারুক মেম্বার পশ্চিম সিংহ, ৮১ মোঃ রিপন রামপুর, ৮২ নজরুল ইসলাম রামপুর ৮৩ মোঃ সুমন ভূইয়া জগতপুর, ৮৪ মোশাররফ হোসেন আলিফ ব্রাহ্মণপাড়া, ৮৫ ফারুক আহমেদ খোদাইধূলী ৮৬ রবিউল খান জামতলা, ৮৭ মোঃ মোহসিন হোসেন ব্রাহ্মণপাড়া, ৮৮ এরশাদ মিয়া মহিষমারা, ৮৯ গোফরান খাড়াতাইয়া, ৯০ শাহ আলম খাড়াতাইয়া ৯১ মোঃ বাদল পয়াত, ৯২ মোঃ জাকির হোসেন ইছাপুরা, ৯৩ মজিবুর রহমান ৯৪ রবিউল হাসান সাদকপুর, ৯৫ বাচ্চু কেরানী জগতপুর, ৯৬ আবুল কাসেম পাইকোঠা, ৯৭ কামাল হোসেন আজ্ঞা পুর ৯৮ আব্দুল করিম পিতাম্বর ৯৯ মোঃ লিটন আনন্দপুর, ১০০ কাজী আনোয়ার হোসেন খায়রুল ব্রাহ্মণপাড়া, ১০১ দেলোয়ার হোসেন বাচ্চু ১০২ হাসেম মেম্বার, ১০৩ আব্দুল জলিল ১০৪ জাকির হোসেন ১০৫ মোঃ রেজাউল জগতপুর ১০৬ আবুল কালাম রাজার খোলা সদর দক্ষিণ, ১০৭ সাদ্দাম খান শংকুচাইল, ১০৮ শাহপরান মানজন আজ্ঞাপুর, ১০৯ মোঃ অর্নব মোকাম ১১০ মোঃ রাসেল চৌধুরী লোহাই মুরি বুড়িচং কুমিল্লা।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×