রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবেনা —-ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

দেবিদ্বার প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ পিএম
গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবেনা —-ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী বলেন, গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না, নির্বাচন এলে নদীর দুই পাড়ের ভোটারদের ভাগ করে অনেকে ফায়দা লুটার চেষ্ঠা করে। অতীতে এই চেষ্টা বিফলে গেছে, বর্তমানেও বিফলে যাবে। কারন গোমতী নদীকে কেন্দ্র করে দেবিদ্বারবাসীকে দুই ভাগ করার সুযোগ আমি দেইনি। নদীর ১০ কিলোমিটারের মধ্যে ৪টি সেতু নির্মাণ করে দেবিদ্বারবাসীকে ঐক্যবদ্ধ রেখেছি, যা বাংলাদেশের আর কোন উপজেলায় নেই। বুধবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আরেকটি দল জান্নাতের টিকেট বিক্রি করে ধানের শীষের বিজয় ঠেকাতে চাচ্ছে। এই টিকেট বিক্রির কথা বলে মানুষকে ভুলানো যাবেনা। ১৯৯১ সালে দেবিদ্বারের মানুষ ধানের শীষকে ভালোবেসে বর্শীয়ান নেতা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে পরাজিত করেন। সেই থেকে উন্নয়নের মাধ্যমে দেবিদ্বারকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করি। আশাকরি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে অতীতের মত এবারও আপনারা আমার সাথে থাকবেন। আমি যখন যে কথা দিয়েছি সেই কথা রেখেছি।
মঞ্জরুল আহসান মুন্সী আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন, সকলে দেশনেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

বিএনপি নেতা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ওই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিএনপি নেতা এডভোকেট মোঃ আবদুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল মুন্সী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূইয়া, রসুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহসিন আলম, সেচ্ছসেবক দলের নেতা সেলিম সরকার, ছাত্রদল নেতা মোঃ শাহীন আলম ও সারোয়ার সরকার প্রমুখ। পরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

রাত আড়াইটায় হোটেল নুরজাহানের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুমিল্লায় স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ পিএম
কুমিল্লায় স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

Oplus_131072

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি স্লিপার নাইট কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে নওগাঁগামী ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি দেয়। বাসটি থামার কিছুক্ষণ পরই হঠাৎ আগুন জ্বলে ওঠে।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্টরা খতিয়ে দেখছেন।

দেবীদ্বারে হানিট্র‍্যাপ খ‍্যাত লাইলি ইয়াবাসহ গ্রেফতার

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ এএম
দেবীদ্বারে হানিট্র‍্যাপ খ‍্যাত লাইলি ইয়াবাসহ গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাৎ চক্রের কথিত মূলহোতা এবং এলাকায় ‘হানি ট্র‍্যাপ’ খ‍্যাত ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার(৩৫)কে ফের আটক করেছে পুলিশ। তবে এবার ব্ল্যাকমেইল বা চাঁদাবাজির অভিযোগে নয়, ইয়াবা বিক্রয়কালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেবীদ্বার নিউমার্কেট (রহমানিয়া সুপার মার্কেটের পেছনে) ভাড়া বাসা “আহসান মঞ্জিল” থেকে ইয়াবাসহ লাইলিকে আটক করা হয়।

আটককৃত লাইলি আক্তার(৩৫) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে। সে দির্ঘদিন যাবৎ আহসান মঞ্জিলে ভাড়া থেকে এলাকার একটি প্রভাবশালী চক্রের সহযোগীতায় নারী ও মাদক ব্যাবসার আড়ালে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই লাইলী চক্রের প্রধান কাজ।

এর আগে চলতি বছরের ৭ এপ্রিল ওই একই বাসায় (‘আহসান মঞ্জিল’) অবস্থান করাকালে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি আক্তারকে গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে এসে একই বাসায় মাদক ব‍্যবসায় জড়িয়ে পরে।

কয়েক মাস পূর্বে উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক মুকবল হোসেন মাষ্টারের উপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, প্রশাসনের টনক নড়ে। পুলিশ ওই বাসায় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে টাকার জন‍্য বেঁধে রেখে বেধরক মারধর করা অবস্থায় পুলিশ উদ্ধার করেন। এবং এই ঘটনায় গত ৭ই এপ্রিল মুকবল মাস্টার বাদী হয়ে অভিযুক্ত লাইলি আক্তারকে এজাহারভূক্ত করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের নামে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলি আক্তার দীর্ঘদিন ধরে দেবীদ্বারসহ আশেপাশের এলাকায় একটি শক্তিশালী অপরাধ চক্র পরিচালনা করে আসছিলেন। তার মূল কৌশল ছিল প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করা। চক্রের তরুণীদের ব্যবহার করে প্রথমে প্রেমের অভিনয় বা ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদ পাতা হতো।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রতিবেশী এক ব্যক্তি জানান, লাইলি সে প্রায় ডজনখানেক মামলার বাদী। সে দীর্ঘদিন ধরে মাদকসহ নারী দিয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এবং দেহ ব্যবসার আড়ালে গোপন ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিত্তশালীদের টার্গেট করতেন সে। একই সাথে মাদক চোরা কারবারিতেও বেশ প্রভাব বিস্তার করে। ওই চক্রটি নানা কৌশলে ধরা ছোঁয়ার বাহিরে। এঘটনায় বাসার মালিকের ছেলে এবং লাইলির এক নিকট আত্মীয়ের সেল্টারে প্রকাশ্য অপরাধ সংঘটিত করে আসছে।
লাইলি আক্তার বলেন, আমি ভালো হয়ে গেছি। আমার ছেলে মাদক ব‍্যবসা করে। ছেলে রাতে ঘুমিয়েছিল, তখন তার বন্ধুরা এসে ইয়াবা চাইলে আমি জানালা দিয়ে ইয়াবা দেয়ার সময় কেউ পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দেয়।

ইয়াবাসহ হানিট্র‍্যাপ খ‍্যাত লাইলি আক্তার গ্রেফতার’র সংগৃহীত ছবি।

এ ব‍্যপারে এসআই সাগর বড়ুয়া জানান, অভিযানকালে লাইলি আক্তারের দখলে থাকা ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়ের টাকা, ইয়াবা সেবনের সরঞ্জামাদীসহ তাকে আটক করি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, এ নারী খুবই ধুরন্দর চালাক ও প্রতারক, সে জামিনে এসে আবারো মাদক ব‍্যাবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পূর্বের পর্ণোগ্রাফির মামলাটিও চলমান রয়েছে। এখন এ মামলার সূত্র ধরে তার সহযোগীদের আটকের চেষ্টা করব।

লাকসামে পোলট্রি ফার্মে অভিযান, ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম
লাকসামে পোলট্রি ফার্মে অভিযান, ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Oplus_131072

কুমিল্লার লাকসামে পোলট্রি ফার্মের জেনারেটর রুমে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ জাফর ওরফে জনি (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৈত্রা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার একটি দল কৈত্রা এলাকায় নজরুল ইসলামের পোলট্রি ফার্মের জেনারেটর রুমে অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ জাফর ওরফে জনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশের দাবি, গ্রেফতার নজরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ও পলাতক জনি ওই স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

গ্রেফতার নজরুল ইসলাম কৈত্রা মুন্সিবাড়ির মৃত আবদুল মতিন ও মৃত রহিমা বেগমের ছেলে। পলাতক সাইদ জাফর ওরফে জনিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

×