নবীনগরে নিরাপদ নবীনগর চাই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নবীনগর উপজেলায় “নিরাপদ নবীনগর চাই” সংগঠনের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মো. কাউছার আহমেদ।
২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ২০২৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেয়াদে গঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আব্দুল্লা আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লা দুলাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাযহারুল ইসলাম বাদল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দীপ্ত সরকার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান খোকা, পলাশ দেব, এস এস রানা, মোতালেব মিয়া ও রাকিবুল ইসলাম।
প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জয় শীল বলেন, “নিরাপদ নবীনগর চাই সংগঠনটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ যাত্রা নিয়ে পাঁচ বছরে পদার্পণ করেছে। দৃশ্যমান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বড় পরিসরে অংশ নিতে না পারলেও লেখনী ও প্রচারণার মাধ্যমে আমরা সব সময় নবীনগরবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “নবগঠিত কমিটি উপজেলাবাসীর কল্যাণ ও মঙ্গলের জন্য দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে— এমনটাই আমাদের প্রত্যাশা।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নবীনগরের সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











