রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তি : প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩০ এএম
বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কক্সবাজারের উখিয়ায় বিদেশি মদসহ একজন ইজিবাইক চালককে আটক করেছে শাহ্‌পুরী হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) রাত অনু: ১১:০৫ ঘটিকায় কক্সবাজার- টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কাস্টম চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো ককক্সবাজার জেলার টেকনাফ থানার তুলাতলি এলাকার মোঃ রফিক (২০)।

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কাস্টম চেকপোস্ট নামকস্থানে শাহ্‌পুরী হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালে একটি ইজিবাইকের চালক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহ্‌পুরী হাইওয়ে থানার এএসআই(নিঃ) মোঃ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ উক্ত ইজিবাইক চালককে আটক করেন। এসময় তার ইজিবাইক তল্লাশি করে ১২ (বার) বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম
কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাম ও ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. তৌহিদুর রহমান সুমন, সভাপতি, কুমিল্লা মহানগর ড্যাব (স্থগিত) এবং সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব (স্থগিত)।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. শাহ মু. সেলিম, অধ্যাপক ডা. মো. আজিজুল হক, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খোরশেদ আলম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান সোহাগ, সহযোগী অধ্যাপক ও কুমিল্লা মহানগর বিএনপির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক দেবাশীষ চক্রবর্তী।

আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. মো. মাইন উদ্দিন হোসেন পিংকু, সহকারী অধ্যাপক ডা. মো. মইনুল ইসলাম ওয়াসিক, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. পিযুষ কর্মকার, সহকারী অধ্যাপক ডা. আসরাফুল আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. মো. শওকত হোসেন ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক ডা. ইফরানুল আলম মিশু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. সফিকুর ইসলাম, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ডা. মো. রবিউল হোসেন পাটোয়ারী রবি, ডা. জাহিদুর হাসান রনি, ডা. ফয়সাল আহমেদ, ডা. মো. আবু মুসা, ডা. কামরুল হাসান রায়হান, ডা. মো. মুনীফুল ইসলাম ইনান এবং ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিনসহ কলেজের শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি হাম ও ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা এবং উপস্থিত থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য অতিথিবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতি ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিন।

এ ছাড়া অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়নে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ডা. মো. নাজমুল হাসান বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাঁর এ সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. মো. মেহেদী হাসানের নবজাতক সন্তানের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। বর্তমানে শিশুটি ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন আয়োজকরা।

কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক পাঠক আড্ডা অনুষ্ঠিত

অন্ত মাহমুদ : প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম
কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক পাঠক আড্ডা অনুষ্ঠিত

বই পড়া, সাহিত্যচর্চা ও মননশীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের মাসিক পাঠক আড্ডা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি, কুমিল্লা ইউনিটের পাঠক ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বইপ্রেমী, সাহিত্যঅনুরাগী ও সংস্কৃতিমনা মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

পাঠাভ্যাস গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা এবং পাঠকদের মধ্যে পারস্পরিক ভাববিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই নিয়মিত এ পাঠক আড্ডার আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাবিলা হালিম, দি মিরর টুডের সাব-এডিটর হোসেন মাহমুদ, কুমিল্লা গিটার একাডেমির পরিচালক ও প্রশিক্ষক ইকবাল হোসেন জুয়েল এবং ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আলোকিত ও মননশীল সমাজ গঠনে নিয়মিত বই পড়া ও সাহিত্যচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গ্রন্থ আলোচনা করেন প্রীতম বণিক। তিনি আলোচ্য বইয়ের বিষয়বস্তু ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পাঠকদের সঙ্গে বইটির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পরে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি, কুমিল্লা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. মাসুদ আলম।

এ ছাড়া চিত্রাঙ্কন, গল্প বলা, আবৃত্তি, সংগীত ও পাঠ কার্যক্রমের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন হুমায়রা আক্তার, নুরাইজ ইশফাক, নাফিজা আক্তার উর্মি, আয়াত, আফসারুল, হুমায়রা, স্পন্দন ও নাফিসা মেহেরিন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস গড়ে তোলার আন্দোলনকে আরও গতিশীল করতে পাঠক ফোরামের এ ধরনের নিয়মিত আয়োজন বই পড়ার আগ্রহ বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

পরিবার থেকেই সুন্দর সমাজ গঠনের কাজ শুরু করতে হবে: অধ্যাপক আব্দুল মতিন

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৪০ পিএম
পরিবার থেকেই সুন্দর সমাজ গঠনের কাজ শুরু করতে হবে: অধ্যাপক আব্দুল মতিন

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার উদ্যোগে ‘রুকনদের পারিবারিক মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং হোমনা-তিতাস ও মেঘনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এবং কাজী মো. ইব্রাহিম খলিল। তিনি হোমনা উপজেলা জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি এবং পৌর মেয়র পদপ্রার্থী।

হোমনা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ কাজী ছাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা পৌর জামায়াতের আমীর মো. জায়েদুর রহমান মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের রুকন ও তাঁদের পরিবারের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মতিন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণের কাজ পরিবার থেকেই শুরু করতে হবে। সন্তানরা পরিবারের পরিবেশ থেকেই শিক্ষা গ্রহণ করে। তাই মা-বাবার আচরণ ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সন্তানের ওপর পড়ে। স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার এবং সন্তানদের ন্যায্য অধিকার যথাযথভাবে আদায় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সন্তানদের সামনে মা-বাবার শালীন আচরণ ও সুন্দর পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি আদর্শ পরিবার গড়ে তোলার মধ্য দিয়েই সুন্দর ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হয়।

অনুষ্ঠানে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আদর্শ পরিবার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

(more…)

×