বুড়িচংয়ে ছাত্রদলের উদ্যোগে ছাত্র- সমাবেশ অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলার সাজা প্রত্যাহার পূর্বক, অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (জুলাই) বিকালে কুমিল্লা বুড়িচং উপজেলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রাধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির আহমেদ মুন্সী।
বুড়িচং উপজেলা ছাত্রদল নেতা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িচং উপজেলা ছাত্রদল নেতা মো.জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জিলান হোসেন ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য আবু জাহের শিপু, বুড়িচং উপজেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জি. এ কে আজাদ, উপজেলা কৃষকদলের যুগ্ম সদস্য সচিব মো. মিজানুর রহমান, ষোলনল ইউনিয়ন যুবদলের সভাপতি তারেক মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী এনামুল হক মিঠু, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এড.ময়নাল হোসেন, সাধারণ সম্পাদক শেফাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, ভারেল্লা উত্তর ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জি এইচ যুবায়ের হোসেন,মো. আব্দুল মান্নান, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো.নাজমুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো.মোশারফ হোসেন, ষোলনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন, ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.হুমায়ন আহমেদ, রাজাপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মীর।
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সাইফ উদ্দিন সবুজ, ব্রাহ্মনপাড়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আলী,এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ হাছান আরিফ, নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু দারুল নাঈম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান, এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. আহসান শিমুল, নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান মিঠু প্রমুখ।
















