বুড়িচংয়ে ধানের শীষের জোয়ারে উত্তাল জনতা
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের ফকির বাজার এলাকায় ধানের শীষের জোয়ার বইছে। হাজী জসিম উদ্দিন জসিমের ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে বিএনপির বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে মিছিল বের করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেন।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য প্রভাষক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার, সহসভাপতি হাজী মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ যুবদল ও ছাত্রদলের নেতারা।
নির্বাচনী পথসভায় ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ পলাশ বলেন, “আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, ১২ তারিখ ধানের শীষে ভোট দেবো।” ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, “ধানের বিজয় নিশ্চিত করতে হবে ব্যালটের মাধ্যমে।”
বাবুল মাস্টার বিশ্বাস প্রকাশ করেন, ফকির বাজারে ধানের শীষ গোল্ডেন এ+ পাবে। পূর্ব খাড়েরার বাবুল হোসেন বলেন, “আমাদেরকে গোল্ডেন মার্ক পেতে হবে।” এডভোকেট ফারুক আহমেদ ঘোষণা দেন, “১২ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবো, মা বোনদের সাথে নিয়ে আসবো, ইনশাআল্লাহ ধানের বিজয় নিশ্চিত।”





















