মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পির জন্মদিন পালিত
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ বাপ্পির জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী দুলাল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব একে এম শাহেদ পান্না। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বদরুল হাসান রাব্বু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ছোটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন নয়ন, বিএনপি নেতা আতিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ রাজু। ১৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কনক, মানিক দাস, পাভেল, বাদশা, কাউছার, ছোটন, ফরহাদ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জন্মদিনে তার প্রতি শুভ কামনা জানিয়ে অতিথিরা বলেন, মোঃ আব্দুল্লাহ বাপ্পি একজন ত্যাগী ও দক্ষ সংগঠক হিসেবে মহানগর স্বেচ্ছাসেবকদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জন্মদিন উপলক্ষে মোঃ আব্দুল্লাহ বাপ্পির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।















