সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

যে কারণে গ্রেফতার হলেন কুমিল্লার আওয়ামী লীগ নেত্রী

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১০:২০ পিএম
যে কারণে গ্রেফতার হলেন কুমিল্লার আওয়ামী লীগ নেত্রী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খান জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন।

বুধবার ভোরে রাজধানীর বনশ্রী থেকে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে ধানমন্ডি এলাকার একটি আবাসিক ফ্লাটের ভুয়া হেবা দলিল ও পরে নামজারি করার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে।

মামলার বাদী ওই ফ্লাটের মালিক ও কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী মিনহাজুর রহমান।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম মধ্যরাতে বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে ধানমন্ডি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটের ভুয়া হেবা দলিল ও পরে নামজারি করার অভিযোগে ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় নিশাতকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিশাত খান ২০২০ সালের ৫ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় (উন্নয়ন ও অধিশাখা) উপসচিব এসএম নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রবাসী মিনহাজুর রহমানের অনুপস্থিতিতে অন্যকে হাজির করে ভুয়া হেবা দলিলের কাগজপত্র সম্পন্ন করেন। পরে তথ্য গোপন করে ওই নেত্রী তার নিজের নামে ফ্লাটের নামজজারি করে ভাড়াটিয়াকে বের করে দিয়ে বাসা দখলে নেন। তবে ওই প্রবাসী দেশে ফিরে ফ্লাটের ভূমি কর দিতে গিয়ে বিষয়টি জানতে পেরে জালিয়াতির বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এতে তদন্তে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার অভিযোগটি প্রমাণিত হয়। পরে গত ১৪ সেপ্টেম্বর একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হুসাইন স্বাক্ষরিত এক পত্রে প্রতারণার মাধ্যমে করা নিশাত খানের নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) ধানমন্ডি সার্কেলকে নির্দেশ দেওয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর প্রবাসী মিনহাজুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ নেত্রী নিশাত আহমেদ খানসহ তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করার পর পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

মামলার বাদী মিনহাজুর রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সাড়ে ৩০ শতাংশ জমির ভুয়া হেবা দলিলের মামলায় নিশাত আহমেদ গ্রেফতার হয়ে গত বছরের ১৭ জুলাই কারাগারে যান। নিশাত খানের বিরুদ্ধে প্রতারণা, কাবিন ও জন্ম নিবন্ধন জালিয়াতি, চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ ও নীলফামারী জেলায় বর্তমানে ১১টি মামলা চলমান আছে।

এদিকে ওই আওয়ামী লীগ নেত্রীর গ্রেফতারের বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, মামলা, চার্জশিট, তদন্ত ও বিচার অনেক গুলি ধাপ রয়েছে। নিশাত যদি বিচারে দোষী প্রমাণিত হয় তাহলে জেলা কমিটি দলের গঠনতন্ত্র অনুসারে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

তবে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক এমপি অধ্যাপক জোবেদা খাতুন পারুল বলেন, নিশাত খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের শেষ নেই। প্রতারণার কারণে তাকে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে ২০২১ সালে বহিষ্কার করা হয়।

মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফসহ শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করতে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।

 

ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলবে এবং উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা দেয়া হবে।

কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

কুমিল্লা জেলা পুলিশের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ভোরে এক বিশেষ অভিযান পরিচালনা করে। সদর দক্ষিণ থানাধীন দুর্গাপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ডিবির একটি চৌকস টিম মৃত আব্দুল মান্নানের নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ০৫ রাউন্ড তাজা গুলি, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ফিল্ড ক্যাপ, ০১টি ওয়াকিটকি ও ০১টি, ০১টি স্টিলের কুড়াল ও ০৩টি ধারালো কিরিজ।

 

কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, “জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে বদ্ধপরিকর। অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পুলিশের পোশাক বা সরঞ্জাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা।”

 

উদ্ধারকৃত মালামালের বিষয়ে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি সরঞ্জাম অবৈধভাবে হেফাজতে রাখার দায়ে মামলা হয়েছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

×
Skip to toolbar