রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

জমি আত্মসাত ও প্রতারণার মামলায় পরশুরামের আবু ইউসুফের বিরুদ্ধে হুলিয়া জারি, মালামাল ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:২৪ পিএম
জমি আত্মসাত ও প্রতারণার মামলায় পরশুরামের আবু ইউসুফের বিরুদ্ধে হুলিয়া জারি, মালামাল ক্রোকের নির্দেশ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাল দলিল ও প্রতারণায় মাধ্যমে শ্বশুর বাড়ীর জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে দ্রুত বিচারের দুই মামলায় ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আবু ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারি সহ একই জেলার সদর থানার আলোকদিয়া গ্রামের মৃত আলী আহম্মদ সওদাগর এর ছেলে আবুল কালাম এর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। ভুক্তভোগি এম আর রহমান তামজিদ কর্তৃক আদালতে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন পেয়ে কুমিল্লার বিজ্ঞ আমলী আদালত-৫ গত রোববার অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারি করে। একই সাথে মালামাল ক্রোকেরও নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মজুমদার বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আদালত ও ভুক্তভুগির পারিবারিক সূত্রে জানা গেছে, ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ ও ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত আলী আহম্মদ সওদাগরের ছেলে আবুল কালাম পরস্পর ভায়রা ভাই। তারা তাদের স্ত্রীদের সহায়তায় শ্বশুর আব্দুর রাজ্জাকের ২৩ শতক জমির মধ্যে ১১.৫ শতক জমি আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে মালিকানা দাবি করে আসছিলো। একই সাথে অভিযুক্ত আবুল কালাম তার শ্যালক তামজিদের বিরুদ্ধে ১৪৫ ধারায় আদালতে একটি মামলা দায়ের করে হয়রানির চেষ্টা অব্যাহত রাখে। চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনার তদন্তে গেলে মামলাটির রিপোর্ট আবুল কালামের বিরুদ্ধে গেলে গোপনে ফুটআপ দিয়ে আবুল কালাম মামলাটি প্রত্যাহার করে নেয়।

পরে ভুক্তভোগি তামজিদ তাদের জালিয়াতি ও প্রতারণার বিষয়টি জানতে পেরে কুমিল্লা আমলী আদালত-৫ এ আবু ইউসুফ ও আবুল কালামের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তদন্তে আসামীদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার সত্যতা পাওয়া যায়। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ আবু ইউসুফ ও আবুল কালাম সহ চারজনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদন পেয়ে আদালত অভিযুক্ত আবু ইউসুফ ও আবুল কালাম সহ চার আসামীর বিরুদ্ধে সমন জারী করে।

এদিকে কুমিল্লা দ্রুত বিচার আদালতের আরেকটি মামলায় আদালত ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের আবু ইউসুফ, তার ভায়রা ভাই ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আবুল কালাম ও তার ভাই আবু তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আবুল কালাম ও আবু তাহের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও অপর আসামী আবু ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকায় আদালত আবু ইউসুফের বিরুদ্ধে হুলিয়া জারি করে ও মালামাল ক্রোকের নির্দেশ দেয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম সহ সমগ্র জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোন ও বোনের স্বামী কর্তৃক তাদেরই আপন ভাই হয়রানির শিকার হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভাইদের প্রতি বোনদের মমতা-ভালোবাসা নিয়ে জেগেছে শংকা। আদৌ কি সে ভালোবাসা প্রকৃত ছিলো নাকি ছিলো মেকি?

সংবর্ধনায় সিক্ত এমপি আতিকুল আলম শাওন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
সংবর্ধনায় সিক্ত এমপি আতিকুল আলম শাওন

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আতিকুল আলম শাওন এমপিকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চান্দিনা উপজেলা শাখা। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক ত্যাগ ও চান্দিনা উপজেলার উন্নয়নে অবদান নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা জুগিয়েছে। তার নেতৃত্বে স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তারা। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি শাওন চান্দিনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, সাবেক যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সি, সাবেক স্বেচ্ছাসেবক দল উপজেলা আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি এবং সাবেক ছাত্রদল সভাপতি কাইয়ুম খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর অডিটোরিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: মোবাইল কোর্টে দণ্ড, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: মোবাইল কোর্টে দণ্ড, গ্রেফতার ২

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানাপুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোবাইল কোর্ট ও নিয়মিত মামলায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় থানাগাঁও বোধবাড়ী এলাকার মোঃ তারেক (২১), পিতা-মোঃ আব্দুস মালেক, মাতা-মোসাঃ রুপা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, একই অভিযানে সোনাপুর গ্রামের মাহাবুব রহমান মাহবুব (২১), পিতা-মনু মিয়াকে একটি নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তিনি ০৩ নং মাধাইয়া ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে একটি ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে অজ্ঞাতনামা পিকআপ চালক ও তার সহযোগীদের ফেলে যাওয়া ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা (নং-২১, তারিখ ২৫/০৪/২০২৬) রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

×
Skip to toolbar