কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিল দুই লাখ টাকা খরচ
Oplus_131072
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে শুক্রবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। মাত্র এক মিনিটের এই মিছিলের জন্য ব্যয় হয়েছে দুই লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল শুরু করলে এলাকাবাসী ধাওয়া দেয়। তখন তারা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী জানান, প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। অন্য উপজেলা থেকে মাইক্রোবাসে করে ভাড়া আনা হয়েছিল তাদের। টাকার বিনিময়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, এক মিনিটের মিছিলে মোট খরচ হয়েছে দুই লাখ টাকা। তবে পুলিশ এখনও কাউকে শনাক্ত করতে পারেনি। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোথায় মিছিল করেছে তা সনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে।













