ব্রাহ্মণবাড়িয়া রাধিকা সড়কে মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নবীনগর উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মাহিম খন্দকার (২২) এবং শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের ছাত্র নেতা রাব্বি (২৩)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাধিকা সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনরা গভীর শোকাহত হয়ে পড়েছেন।















