ফুটবল মাঠে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গতকাল বিকালে (০১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটে। কথা কাটাকাটির জেরে মুস্তাকিম মোরাদ (১৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম (১৫), কামরুল ইসলামের ছেলে, মোবারক (১২)-এর সঙ্গে ফুটবল খেলায় তর্কে জড়িয়ে পড়ে। এ সময় মোবারকের বড় ভাই মুস্তাকিম এসে ফাহিমকে ধমক দেন। উত্তেজিত ফাহিম সঙ্গে থাকা ছুরি দিয়ে মুস্তাকিমের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে পথেই তার মৃত্যু হয়।
সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোর বয়সের খেলাকে কেন্দ্র করে এমন প্রাণহানি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
















