রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

“কুমিল্লা প্রেসক্লাবের ইতিহাসে এক অধ্যায় : ফসিউদ্দিন আহম্মেদের সাংবাদিকতা ও শিক্ষকতার গল্প”

সাংবাদিকের ডায়েরি : প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪, ৭:২৮ এএম
“কুমিল্লা প্রেসক্লাবের ইতিহাসে এক অধ্যায় : ফসিউদ্দিন আহম্মেদের সাংবাদিকতা ও শিক্ষকতার গল্প”
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিলার ফসিউদ্দিন আহম্মেদ (শাহীন মির্জা) একজন শিক্ষক হিসেবেও তার অসংখ্য ছাত্রদের মধ্যে দিয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের প্রেরণা জোগান। তার শিক্ষকতা এবং সাংবাদিকতা পেশায় অবদান দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে জাতির বিবেককে সমৃদ্ধ করেছে। তিনি তার লেখনির মাধ্যমে অনেক রাঘববোয়ালের মুখোশ উন্মোচন করেছেন এবং সত্য উপস্থাপনের জন্য বহুবার সন্ত্রাসী হামলা এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন।

কুমিল্লা প্রেসক্লাবের জমি রক্ষায় তার অবদান অসামান্য। যখন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রেসক্লাবের অধিকাংশ জায়গা দখল করে নেয়, তখন তিনি ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে আদালতে মামলা দায়ের করেন এবং সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীর সহযোগিতায় অবশেষে জমি প্রেসক্লাবের নামে ফিরে পান।

কুমিল্লায় সাংবাদিকদের মধ্যে দুটি গ্রুপ ছিলো, একদিকে মরহুম রমিজ খান গং প্রেসক্লাবের ভিতরে এবং অন্যদিকে বিশাল একটি অংশ প্রেসক্লাবের বাহিরে। মরহুম রমিজ খান গং কে লাঞ্ছিত করে প্রেসক্লাব থেকে বের করে দেয়া হয়। এরপর বর্তমান প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ টমছম ব্রীজ গ্রুপ অবস্থা নেয়। ধীরে ধীরে দেশের প্রথম সারির পত্রিকা ও টিভি চ্যানেলের সিংহভাগ রমিজ গংগন কুমিল্লার দায়িত্ব পালন করেন। একটা সময় টমছম ব্রীজ গ্রুপের একটি অংশকে কুমিল্লা প্রেসক্লাবে সম্মানের সহিত স্থান দিলেও ঠায় হয়নি আমৃত্যু সংগ্রামী সাংবাদিক নেতা, কবি, সংগঠক রমিজ খানের জীবদ্দশায় যেখান থেকে লাঞ্ছিত করে বের করা হয়েছিলো তার মৃত্যুর পর ক্লাবের আত্মাহীন দেহ কে ফুল দেয়। এই নিয়ে অনেককেই বলতে শুনেছি জীবন্ত রমিজ খান লাঞ্ছিত মৃত্যু রমিজ খানের দেহ ফুলেফুলে সজ্জিত। আজ শাহীন মীর্জা ও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একবুক হতাশা নিয়ে দীর্ঘ নিশ্বাস ছেড়ে আক্ষেপের সাথে তিনি বলেন পরিবার পরিজন থেকেও যাদের বেশি সময় দিয়েছি আজ তাদের কাউকে আমার পাশে পাইনি। তিনি আরও বলেন, যাদের প্রেসক্লাব সদস্যপদ অবৈধভাবে স্থগিত করা হয়েছে তাদের সদস্যপদ দ্রুত পূর্ণ বহাল করা হোক। তিনি বলেন, যে ক্লাব আমাকে জীবদ্দশায় অসম্মান করেছে মৃত্যুর পর আমার লাশ ক্লাব প্রাঙ্গণে নিয়ে গিয়ে সম্মান জানানোর দরকার নেই। তিনি আরও বলেন, রমিজ খান দীর্ঘ কয়েক বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন একটু সুস্থ হলেই প্রেসক্লাবের সদস্যপদের দাবি তুলতেন। শেষ পর্যন্ত রমিজ খান সহ আরও কয়েকজনের সদস্যপদ পূর্ণবহালের দাবিতে সর্বোচ্চ বিচার বিভাগ হাইকোর্টে আপিল করেন। রমিজ খান প্রেসক্লাবে আসছে আত্বাহীন!

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar