সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার চান্দিনায় হাইওয়ে পুলিশের ডাম্পিং হাউজে লুটপাট : তদন্তে অগ্রগতি নেই

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১০:৩৯ এএম
কুমিল্লার চান্দিনায় হাইওয়ে পুলিশের ডাম্পিং হাউজে লুটপাট : তদন্তে অগ্রগতি নেই
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় অবস্থিত হাইওয়ে পুলিশের ডাম্পিং হাউজে সংঘটিত লুটপাটের ঘটনায় এখনও উল্লেখযোগ্য কোনো আসামী গ্রেফতার হয়নি। গত ৫ ও ৬ আগস্ট, আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা ২০০-৩০০ জন দুস্কৃতিকারী ডাম্পিং হাউজে ঢুকে শতাধিক যানবাহন লুট করে এবং অগ্নিসংযোগ করে।
ডাম্পিং হাউজটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন হাইওয়ে থানার অধীন দুর্ঘটনা কবলিত যানবাহন স্তুপ করে রাখার জন্য ব্যবহৃত হয়। ৫ আগস্ট দুপুর ১টার দিকে সংঘটিত এই লুটপাটে ট্রাক, কাভার্ডভ্যান, পিক-আপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, মিশুক, রিক্সাসহ বিভিন্ন যানবাহন লুট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর আক্রমণের কারণে ৩ আগস্ট হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশে নিরাপত্তার স্বার্থে ডাম্পিং হাউজের নিরাপত্তা কর্মীরা স্থানান্তরিত হন। এই সুযোগে ৫ আগস্ট দুপুরে দুস্কৃতিকারীরা ডাম্পিং হাউজে ঢুকে লুটপাট চালায়।
চান্দিনা থানায় ৯ আগস্ট মামলা রুজু হলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার মাইনুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো তথ্য দিতে পারবেন না। স্থানীয় সচেতন মানুষ এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে, স্থানীয় অপরাধীরাই এই লুটপাটের সাথে জড়িত।
ডাম্পিং হাউজের সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামী গ্রেফতার হয়নি। মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চান্দিনা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা একইভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে বলেন।

মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফসহ শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করতে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।

 

ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলবে এবং উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা দেয়া হবে।

কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

কুমিল্লা জেলা পুলিশের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ভোরে এক বিশেষ অভিযান পরিচালনা করে। সদর দক্ষিণ থানাধীন দুর্গাপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ডিবির একটি চৌকস টিম মৃত আব্দুল মান্নানের নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ০৫ রাউন্ড তাজা গুলি, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ফিল্ড ক্যাপ, ০১টি ওয়াকিটকি ও ০১টি, ০১টি স্টিলের কুড়াল ও ০৩টি ধারালো কিরিজ।

 

কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, “জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে বদ্ধপরিকর। অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পুলিশের পোশাক বা সরঞ্জাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা।”

 

উদ্ধারকৃত মালামালের বিষয়ে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি সরঞ্জাম অবৈধভাবে হেফাজতে রাখার দায়ে মামলা হয়েছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

×
Skip to toolbar