রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

রমজানের পূর্বপ্রস্তুতি: নবীজির (স.) জীবন ও কর্মপন্থা অনুযায়ী করণীয়

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৩ এএম
রমজানের পূর্বপ্রস্তুতি: নবীজির (স.) জীবন ও কর্মপন্থা অনুযায়ী করণীয়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কোনো কাজই পরিকল্পনা ছাড়া সুচারুভাবে সম্পন্ন হয় না। তাই প্রতিটি ইবাদতের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। রসুলুল্লাহ (স.) নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্যও বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগাম প্রস্তুত হতে বলতেন।

আসুন, নবীজির (স.) জীবন ও কর্মপন্থা অনুযায়ী রমজানের প্রস্তুতিমূলক কিছু করণীয় জেনে নিই—

– রমজান প্রাপ্তির জন্য দোয়া করা
রসুলুল্লাহ (স.) আমলের তাওফিকের জন্য দোয়া করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, যখন রজব মাস আসত, রসুলুল্লাহ (স.) বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। (বায়হাকি ৩৫৩৪) পূর্বসূরী অনেক আলেমও রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। ইবনে রজব হাম্বলি (রহ.) বলেন, ‘মুয়াল্লা ইবনে ফজল বলেছেন, তারা ছয় মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন এবং ছয় মাস আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন।’

– রমজানের জন্য দিনক্ষণ গণনা করা
শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্বপ্রস্তুতির একটি সুন্নত। রাসুল (সা.) শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন। হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রসুল শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ রাখতেন যা অন্য মাসে করতেন না। (আবু দাউদ ২৩২৫)

– রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখা
শাবান মাসে অধিক রোজা রাখা নবিজির একটি বিশেষ আমল ছিল। হজরত ওসামা ইবনে জায়েদ (রা.) বলেন, রসুলুল্লাহ (স.) শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। (নাসায়ি ২৩৫৭)

– জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহী করা
রসুলুল্লাহ (স.) সাহাবিদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করাতেন এবং তাদের ইবাদতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। (নাসায়ি ২১০৬)

– রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা
রমজানের যাবতীয় বিধি-বিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। রসুলুল্লাহ (স.) নিজেও সাহাবিদের এ বিষয়ে সচেতন করতেন। একইভাবে আলেমদের উচিত রমজানের বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা। রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়। তাই তারা আনন্দিত হোক।’ (সুরা ইউনুস ৫৮) রসুলুল্লাহ (স.) নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবিদের জানাতেন, ‘তোমাদের দুয়ারে রমজান এসেছে।’ (নাসায়ি ২১০৬)

ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ এএম
ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

Oplus_131072

ম্যানেজ মাস্টার’ নামে পরিচিত শিক্ষক নেতা মো. আবুল কাসেমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, সাংবাদিক ম্যানেজিং, সরকারবিরোধী উস্কানি ও প্রশাসনিক প্রভাব খাটানোর বিস্ফোরক অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল তৈরির নামে প্রায় এক হাজার চাকরিপ্রত্যাশীর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাসেম, তবে ভুক্তভোগীদের দাবি—তাদের কাছে প্রমাণ রয়েছে।

 

২০২৩ সালের মে মাসে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ দিয়ে প্রতারিত শিক্ষকরা কাসেমের কাছে টাকা ফেরতের দাবি জানান। কিন্তু কাসেম উপস্থিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে সংবাদ প্রকাশ ঠেকান। কেবল দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম এই দুর্নীতির খবর প্রকাশ করে, যার জেরে তারা কাসেমের রোষানলে পড়েন।

 

২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাসেমের বেতন কমিয়ে দেয়। তবে শিক্ষা মহলে এটিকে ‘গুরু পাপে লঘু দণ্ড’ হিসেবেই দেখা হয়। বিতর্কিত এই শিক্ষক নেতা বর্তমানে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বন্ধের আন্দোলনের অন্যতম হোতা হিসেবে সরকার, অভিভাবক ও শিক্ষার্থীদের অস্থির করে তুলছেন।

 

সরকার তাকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বরিশালে বদলি করলেও তার উস্কানিমূলক বক্তব্য থামেনি। “প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত”—এমন স্ট্যাটাস দিয়ে তিনি নিরীহ শিক্ষকদের উস্কে দিচ্ছেন। একই সঙ্গে প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরছেন।

 

ঘুষ কেলেঙ্কারির পেছনের গল্প আরও বিস্তৃত। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রায় এক হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের আশ্বাস দিয়ে কাসেম ও তার সহযোগীরা প্রায় তিন কোটি টাকা ঘুষ নেন। প্রত্যাশীরা জানান, ৩০ হাজার টাকা করে আদায় করে কাসেম, আশিক, আব্দুল কাদের, আলী হাসান ও বাবুল মুন্সি মিলে এই টাকা সংগ্রহ করেন। চুক্তি ছিল ১০ কোটি টাকার, যার বিনিময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে নিয়োগ নিশ্চিত করা হবে।

 

কিন্তু সরকার প্যানেল ভিত্তিক নিয়োগ বাতিল করায় চাকরি না পেয়ে প্রতারিত শিক্ষকরা টাকা ফেরতের দাবি তোলেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কাসেমের উপস্থিতিতে ১ কোটি ৭ লাখ টাকা ফেরতের দাবি জানানো হয়। সেখানে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ প্যানেল প্রত্যাশীদের সরিয়ে দেয়।

 

এদিকে, কাসেমের সাম্প্রতিক সরকারবিরোধী তৎপরতা ও জাতীয় নির্বাচনের প্রাক্কালে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে তার উস্কানিমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী শিক্ষকরা নিজেরাই। অনেকেই বলছেন, “ডাল মে কুচ কালা”—অর্থাৎ, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

মোঃ বিল্লাল হোসেন : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৮ এএম
হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

Oplus_131072

“অর্থ নয়, আপনাদের আস্থা–বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি”—এমনই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।”

 

শনিবার (৬ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার হাজীপাড়া ও মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি—কখনো দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।”

 

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “হাসিনা রাস্তায় গুলি করে যখন মানুষ মারছিল, তখন আপনারা আমাদের জন্য জায়নামাজে বসে দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল, আর পিছনে ছিলেন বাপ–চাচারা। এবারের নির্বাচনে শাপলা কলির পক্ষে প্রথমে তরুণরা এগিয়ে এসেছে, এরপর মা–চাচিরা এসেছেন, কিছুদিন পর বাবা–চাচারাও আসবেন।”

 

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী।

 

গণসংযোগ শেষে বিকেলে তিনি সুবিল ইউনিয়নের ওয়াহেদপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম
সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিজিটালি রাইটের এক সাম্প্রতিক সমীক্ষায়। ঢাকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন সাংবাদিকের মধ্যে ৯ জনই শারীরিক হামলার আশঙ্কা করছেন। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন।

 

“উচ্চ ঝুঁকি, স্বল্প প্রস্তুতি : ২০২৬ সালের নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক এই জরিপে দেশের ১৯টি জেলার ২০১ জন সাংবাদিক অংশ নেন এবং ১০ জনের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণাটি উপস্থাপন করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

 

গবেষণার মূল ফলাফল :

 

– ৮৯% সাংবাদিক শারীরিক হামলার শঙ্কায়

– ৭৬% মৌখিক হেনস্থা এবং ৭১% ভয়ভীতির আশঙ্কা

– ৫০% নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা

– ৭৫% সাংবাদিক অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কা

– ৬৫% হ্যাকিংয়ের ঝুঁকিতে

– মাত্র ২৪% পেয়েছেন নিরাপত্তা প্রশিক্ষণ বা সরঞ্জাম

 

নারী সাংবাদিকরা অনলাইন নজরদারি ও হেনস্থার বিষয়ে বেশি উদ্বিগ্ন। অর্ধেকেরও বেশি সাংবাদিক মনে করেন, তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হতে পারে।

 

আরও উদ্বেগজনক তথ্য হলো, ৭৭% সাংবাদিকের প্রতিষ্ঠানে নেই কোনো স্পষ্ট ডিজিটাল নিরাপত্তা নীতিমালা। ৯০% সাংবাদিক শারীরিক হুমকির প্রধান উৎস হিসেবে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের চিহ্নিত করেছেন। নারী ও মফস্বল সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনী ও উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও ঝুঁকির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

 

সাংবাদিকদের মতে, রাজনৈতিক ট্যাগিং, জনআস্থার সংকট, উগ্রবাদ, গণপিটুনি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অপপ্রচার—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন সাংবাদিকদের জন্য এক রক্তাক্ত বাস্তবতা হয়ে উঠতে পারে।

 

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে:

 

– দীর্ঘমেয়াদি শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

– নিউজরুমে নিরাপত্তা প্রটোকল প্রণয়ন

– জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা

– জরুরি ও আইনি সহায়তা নিশ্চিতকরণ

 

আলোচনায় ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, “ঝুঁকি জানা সত্ত্বেও গণমাধ্যম মালিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদাসীন। ফলে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়।”

 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর মারিয়া পিটারসন।

×
Skip to toolbar