ছাত্রশিবির কুমিল্লা পলিটেকনিক শাখার নতুন কমিটি ঘোষণা
কাজী নাফিস আব্দুল্লাহ, মহানগর প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৫ সালের বাকি সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
ঘোষিত নতুন কমিটিতে রিফাত মোল্লাকে সভাপতি এবং আছির হামিমকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি, সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলাম, পলিটেকনিক শাখার তত্ত্বাবধায়ক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, একটি আদর্শ ছাত্র সমাজ গঠনে শিবির তার শিক্ষা, শৃঙ্খলা ও সেবার নীতিতে অটল। কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাসে নৈতিকতা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
নতুন নেতৃত্বকে ঘিরে ক্যাম্পাসে কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


















