রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

শুভ্রের মা’ম’লার আসামিদের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা, তবু থামেনি অ’প’রাধ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ পিএম
শুভ্রের মা’ম’লার আসামিদের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা, তবু থামেনি অ’প’রাধ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

কুমিল্লায় পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা এখনো পলাতক রয়েছে। অভিযোগ উঠেছে, এসব আসামি ও তাদের সহযোগী চক্র আদালতের নির্দেশ অমান্য করে ধারাবাহিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, তাঁর দায়ের করা জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)–এ নামীয় ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচার প্রক্রিয়া বিঘ্নিত না করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।

তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে আসামিরা তাঁকে ও তাঁর পরিবারকে নানা উপায়ে ভয়ভীতি দেখাচ্ছে। মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অপহরণের চেষ্টা, চাঁদা দাবি, ফেসবুকে অপপ্রচার, সম্মানহানি, মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করা, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

বাদীর ভাষ্য, আসামিদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টা, অস্ত্র নিয়ে হামলা, বাসার সামনে কাফনের কাপড় রেখে হুমকি, গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা এবং মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করে নজরদারির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “জি আর মামলা রেকর্ড হওয়ার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্নভাবে আমাকে পেশাগত কাজে বাধা দেওয়া হচ্ছে। আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ ছাড়া দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫)–তেও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার হয়নি। দুটি মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য হওয়ায় দ্রুত গ্রেপ্তার ও চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, সাম্প্রতিক আরেকটি সি আর মামলা (নং-৬১৫/২৬, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ রেকর্ড হয়েছে। দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/৩৮৫/৩৬৫/৪২০/৫১১/৫০০/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরও জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারেও তিনি লিখিত অভিযোগ করেছেন। আইজিপির অভিযোগ সেল থেকে ১২ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে দ্রুত নিষ্পত্তির জন্য কুমিল্লার পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার কুমিল্লা ২৪ মার্চ ২০২৬ তারিখে নির্দেশনা গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কোতোয়ালি থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আমরা বাদীর বাসায় গিয়েছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই মামলার পাশাপাশি উল্লিখিত আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

বাদীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসামিরা আরও বড় ধরনের অপরাধ সংঘটিত করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ পুরো অপরাধী চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কুমিল্লায় গোমতী তীরে পাউবোর জমি বিক্রির অভিযোগ শতাধিক স্থাপনা গড়ে ওঠার দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:৩৬ এএম
কুমিল্লায় গোমতী তীরে পাউবোর জমি বিক্রির অভিযোগ শতাধিক স্থাপনা গড়ে ওঠার দাবি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি অবৈধভাবে দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি এ জমি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে। এর ফলে সেখানে শতাধিক বসতঘর, দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ট্যাম্পের মাধ্যমে প্রতি শতক জমি প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব জমিতে ইতোমধ্যে টিনশেড, আধাপাকা ঘর, দোকানপাট এবং কয়েকটি খাবারের রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতীরবর্তী এলাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছরের ব্যবধানে সরকারি জমিতে স্থাপনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কয়েকজন ক্রেতা জানান, তারা হাশেম রাজা, সুন্দর আলী ও জাকির নামের ব্যক্তিদের কাছ থেকে জমি কিনেছেন। তাদের দাবি, অনেক পরিবার সঞ্চয় ও ঋণের টাকা দিয়ে জমি কিনে বসতি গড়েছে। তবে বর্তমানে সম্ভাব্য উচ্ছেদ অভিযানের আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাশেম রাজা বলেন, জমিটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন বলে তিনি জানতেন না। দখল সূত্রে জমি বিক্রি করেছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার চাইলে জমি ফিরিয়ে নিতে পারবে, এমন শর্তেই জমি হস্তান্তর করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহারিয়ার বলেন, জমি বিক্রির বিষয়টি তাদের জানা ছিল না। পাউবো কাউকে এ জমি ইজারা দেয়নি। অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, গোমতী নদীর তীরবর্তী সরকারি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

Oplus_131072

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি তিনতলা আবাসিক ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী সানজিদা শেলী শাপলার দাবি, একদল লোক নিয়ে ভবনের তালা ভেঙে ও ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার ছেলে আসিফ রেজা শুভ আহত হন এবং তার বাবা শাহাদুজ্জামান সাজুকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ভবন থেকে বের করে দিয়ে সেটির দখল নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। পরে থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পে লিখিত অভিযোগও দিয়েছেন।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টিও সামনে এসেছে। শাপলার দাবি, ২০১৪ সালে তিনি ও তার স্বামী আশরাফুল ইসলাম স্থানীয় খলিলুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন এবং তিনি তার অংশে তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছিলেন। পরে তার স্বামী নিজের মালিকানাধীন অংশ অ্যাডভোকেট জিল্লুর রহমানের নামে দলিল করেন। এর কিছুদিন পর পুরো ভবনটি দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড টাঙানো হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমান বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে স্কয়ার ফুট হিসেবে ভবনের অংশ ক্রয় করেছেন এবং সেটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে শাপলার স্বামী আশরাফুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে নেশা বা অনলাইনে জুয়া খেলার অভিযোগও তিনি অস্বীকার করেন এবং স্ত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বলেন, তিনি শুনেছেন জিল্লুর রহমান ভবনটি কিনেছেন। সেখানে কেন বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজনসহ বিভিন্ন মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল STAR ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০টি করে শলাকা থাকায় উদ্ধারকৃত সিগারেটের মোট সংখ্যা ২৬ হাজার শলাকা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় নকল সিগারেট বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেবিদ্বার উপজেলার ধামতী পশ্চিমপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)।

পরে থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পশ্চিমপাড়া এলাকার মাহফুজ মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে আকাশকে (২৫) আটক করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চান্দিনা উপজেলার এতবারপুর উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদকে (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে সুজনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চোরাচালান, নকল পণ্য বিক্রয় এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।”

×
Skip to toolbar