আত্মনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ বিএনপি’র বিকল্প নেই মনে করেন কুমিল্লা মহানগর সাবেক ছাত্র নেতা – আজাদ সোবহানী বুলু।
আমি বিশ্বাস করি, ১৭ বছর ধরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারা কখনোই দলের ক্ষতি করতে পারেন না। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, পদের জন্য প্রতিযোগিতাও থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে আমরা সবাই এক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির রাজনীতি করি।পতিত স্বৈরাচারের আমলে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার নামে কম করে হলেও একটি মিথ্যা মামলা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।অসাধারণ নেতারা সব সময় স্বতন্ত্র চিন্তক ও দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। তাঁরা প্রচলিত ধারা অনুসরণ করেন না; বরং নিজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অনুযায়ী নতুন পথ রচনা করেন এবং অন্যদের সেই পথে অনুপ্রাণিত করেন।দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কার হওয়া এই দুই নেতাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মত কিছু নেই।কুমিল্লার আগামীর বিএনপির রাজনীতিতে এই দুই নেতাকে খুবই প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শের কর্মী একজন নগন্য কর্মী হিসাবে কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক – জনাব বিল্লাল এবং কুমিল্লা মহানগর সেচ্চাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি নিজাম উদ্দিন কায়সার এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি।













