অস্ত্রসহ গ্রেফতার সুমন-পলাতক বাহারপন্থী, ব্যানারে সাক্কুর পক্ষে শুভেচ্ছা!
Oplus_131072
কুমিল্লা নগরীতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পরদিন শুক্রবার বিকেল ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্প তার বাড়ির পাশের ঝোপে অভিযান চালিয়ে বস্তার নিচে লুকানো একটি দেশীয় এলজি উদ্ধার করে।
সুমন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি উত্তর গাংচর এলাকার মৃত আলাউদ্দিন আহাম্মদের বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারের পর আতঙ্কে তার সহযোগীরা অস্ত্রটি ফেলে যায়। সেনাবাহিনীর ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে একটি পেট্রোল দল অস্ত্রটি উদ্ধার করে থানায় জমা দেয়।
যৌথ গোয়েন্দা সূত্রের দাবি, সুমন ও তার অনুসারীরা আরও অস্ত্রের মালিক হতে পারে। তাদের রাজনৈতিক তৎপরতা সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী।
যদিও সুমন সদরের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিলেন, ৫ আগস্টের পর থেকে তিনি বিএনপি ঘনিষ্ঠদের সঙ্গে চলাফেরা শুরু করেন।
বিশেষ করে কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে অভিনন্দন জানিয়ে মোগলটুলী মোড়ে পোস্টার-ব্যানার লাগানো হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার গ্রেফতারের পর বিএনপি’র একটি অংশ দুর্বল মামলার মাধ্যমে তাকে আদালতে পাঠানোর জন্য তদবির করেছে বলে অভিযোগ উঠেছে।

















