সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রার্থী তালিকা বদলাবে কি? ইয়াছিনের পক্ষে জনতার গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম
প্রার্থী তালিকা বদলাবে কি? ইয়াছিনের পক্ষে জনতার গণজোয়ার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সদর ৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে টানা ১১ দিন ধরে তাঁরা মানববন্ধন, গণরোজা, বিক্ষোভ, মশাল মিছিল এবং দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এই আন্দোলন ছিল কেবল একজন প্রার্থীর পক্ষে নয়, এটি ছিল ত্যাগ, সততা এবং জনআস্থার পক্ষে এক গর্জে ওঠা প্রতিবাদ।

 

এই আন্দোলনের প্রেক্ষাপটে হাজ্বী ইয়াছিন সরাসরি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। আলোচনার পর তারেক রহমান আশ্বস্ত করেন, চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় তাঁকে বঞ্চিত করা হবে না। এই আশ্বাস যেন আন্দোলনের আগুনে এক শান্তির বৃষ্টি। এরপর হাজ্বী ইয়াছিন তাঁর অনুসারীদের উদ্দেশে একটি চিঠি দিয়ে বলেন, “আন্দোলন থামাও, এখন সময় জনতার পাশে দাঁড়ানোর।”

 

এই আশ্বাসকে কেন্দ্র করে ইয়াছিনপন্থীরা এখন মাঠে নেমেছেন। আগামীকাল শনিবার থেকে তাঁরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ শুরু করবেন। প্রতিটি ওয়ার্ডে তাঁরা বলবেন, “আমরা মনোনয়ন চাইনি, আমরা জনতার ভালোবাসা চাই।” তাঁদের আশা, জনতার এই ভালোবাসাই দলীয় সিদ্ধান্তে প্রভাব ফেলবে এবং হাজ্বী ইয়াছিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

 

হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। তাঁর প্রতি জনতার যে আস্থা তা আন্দোলনের আগুনে আরও দৃঢ় হয়েছে। এই মুহূর্তে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অভ্যন্তরে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar