মাদকের প্রতিবাদে র-ক্তা-ক্ত বসন্তপুর কু-পি-য়ে মা-ভাইকে হ-ত্যা করে পলাতক বিল্লাল
Oplus_131072
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে সোমবার সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। মাদক কারবারে বাধা দেওয়ায় বড় ভাই বিল্লাল হোসেন (৪০) কুপিয়ে হত্যা করেছে নিজের মা ও ছোট ভাইকে। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) ও কামাল হোসেন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহফিল শেষে বাড়ি ফেরেন কামাল হোসেন। এ সময় তিনি দেখতে পান তার বড় ভাই বিল্লাল মাদকসহ বাড়িতে প্রবেশ করছেন। কামাল তাকে বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে বিল্লাল ঘরে গিয়ে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই কামাল নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহেলা বেগম।
ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল পলাতক রয়েছে। তবে পুলিশ তার স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কোতয়ালী মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, বিল্লাল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ছোট ভাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় সে।
নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পারিবারিকভাবে জমি সংক্রান্ত বিরোধও দীর্ঘদিন ধরে চলছিল, যা এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘাতক বিল্লালকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
















