শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

নেশার জন্য স্ত্রীর প্রাণ নিল স্বামী

সৌরভ মাহমুদ হারুন : প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৫৪ এএম
নেশার জন্য স্ত্রীর প্রাণ নিল স্বামী

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনা। নেশার টাকা না পেয়ে স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে দুলাল মিয়া (৩৭) নামের এক রাজমিস্ত্রী। নিহত গৃহবধূ লিজা আক্তার (৩৪) ছিলেন মৃত তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন।

 

জানা যায়, বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া তার স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে তিন সন্তানের সামনে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে এবং গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিজাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

নিহতের মা খুকি বেগম বাদী হয়ে বুড়িচং থানায় দুলাল মিয়া ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এদিকে নিহতের পরিবার ও এলাকাবাসী ঘাতক স্বামীর দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ এএম
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমপি এম.এ. হান্নান আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ও হাজ্বী তারেক মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

 

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

হোমনায় নির্জন সড়কে স্বামীকে বেঁ*ধে স্ত্রীকে ধ*র্ষ*ণ তিন যুবক কারাগারে

মোঃ তারিকুল ইসলাম, হোমনা : প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম
হোমনায় নির্জন সড়কে স্বামীকে বেঁ*ধে স্ত্রীকে ধ*র্ষ*ণ তিন যুবক কারাগারে

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ওপারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), নজরুল মিয়ার ছেলে মো. রিফাত (২২) এবং শরীফ মিয়া (২০)।

 

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হোমনা থানার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মোড়ের পশ্চিম পাশে উত্তরকান্দি সড়কে এ ঘটনা ঘটে। তিতাস উপজেলায় যাওয়ার পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় আক্তার মিয়ার ছেলে মো. আশিকুর রহমান আশিক (২৪)সহ ৫-৬ জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে।

 

পরে তারা জোরপূর্বক অটোরিকশাসহ ভুক্তভোগী নারী ও তার স্বামীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দূরে নিয়ে গিয়ে আশিকুর রহমান জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আবু বক্কর সিদ্দিক কতৃক- সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
আবু বক্কর সিদ্দিক কতৃক- সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাওনা টাকা ফেরত চাওয়ায় সাংবাদিক আরিফের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুল ইসলাম ফারহান এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, পাওনা ২ লক্ষ টাকা আত্মসাৎ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই বানোয়াট মামলা সাজানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, মামলার বাদী আবু বকর সিদ্দিক প্রায় এক বছর আগে তার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার (হাওলাত) নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি টাকা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও আবু বকর সিদ্দিক উপস্থিত হননি। উল্টো পাওনা টাকা যেন দিতে না হয়, সেজন্য তিনি গত ১২ মার্চ কুমিল্লার সদর দক্ষিণ থানায় আরিফুলের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ৮ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম বাদীর অফিস থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গেছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আরিফুল বলেন, “আমি গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ওই অফিসে পা রাখিনি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সত্যতা বেরিয়ে আসবে।” তিনি আরও জানান, ওই ভবনের কেয়ারটেকারের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য প্রমাণ করে যে সেদিন সেখানে কোনো চুরির ঘটনাই ঘটেনি।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই মামলাটি সাজানো হয়েছে। তিনি মামলার দুই নম্বর সাক্ষীর বক্তব্যকেও বানোয়াট বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান,
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন।
জালিয়াতি ও মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনা।
নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

​পরিশেষে, সত্য তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

×
Skip to toolbar