রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

আধিপত্যের জেরে কুমিল্লায় গু-লি ও রগ কেটে দুইজনকে হ-ত্যা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম
আধিপত্যের জেরে কুমিল্লায় গু-লি ও রগ কেটে দুইজনকে হ-ত্যা

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও ব্রুনাই প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন (৪০) নির্মমভাবে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নিহত সালেহ আহমেদ দক্ষিণ আলিয়ারা গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে এবং দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হন এবং প্রায় ৫০টি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

 

এই ঘটনার পর সালেহ আহমেদ গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ৩ জানুয়ারি তারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বার গ্রুপ বাধা দেয় এবং হুমকি প্রদান করে।

 

নিহত নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি জানান, “আমাদের বাড়িঘর অনেক আগেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরও আমরা তাবু টাঙিয়ে বসবাস করছিলাম। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমের নেতৃত্বে প্রায় ২০০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ মেম্বারকে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়।”

 

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জন মারা গেছেন। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, গুলি ও রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”

 

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আলিয়ারা গ্রাম প্রায় মানবশূন্য।”

সংবর্ধনায় সিক্ত এমপি আতিকুল আলম শাওন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
সংবর্ধনায় সিক্ত এমপি আতিকুল আলম শাওন

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আতিকুল আলম শাওন এমপিকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চান্দিনা উপজেলা শাখা। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক ত্যাগ ও চান্দিনা উপজেলার উন্নয়নে অবদান নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা জুগিয়েছে। তার নেতৃত্বে স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তারা। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি শাওন চান্দিনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, সাবেক যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সি, সাবেক স্বেচ্ছাসেবক দল উপজেলা আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি এবং সাবেক ছাত্রদল সভাপতি কাইয়ুম খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর অডিটোরিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: মোবাইল কোর্টে দণ্ড, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: মোবাইল কোর্টে দণ্ড, গ্রেফতার ২

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানাপুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোবাইল কোর্ট ও নিয়মিত মামলায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় থানাগাঁও বোধবাড়ী এলাকার মোঃ তারেক (২১), পিতা-মোঃ আব্দুস মালেক, মাতা-মোসাঃ রুপা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, একই অভিযানে সোনাপুর গ্রামের মাহাবুব রহমান মাহবুব (২১), পিতা-মনু মিয়াকে একটি নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তিনি ০৩ নং মাধাইয়া ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে একটি ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে অজ্ঞাতনামা পিকআপ চালক ও তার সহযোগীদের ফেলে যাওয়া ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা (নং-২১, তারিখ ২৫/০৪/২০২৬) রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

×
Skip to toolbar