বাড়িখলা প্রিমিয়ার লীগ ফাইনালে এস এম একাদশের জয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকালে বাড়িখলা পূর্ব বিলে অনুষ্ঠিত এ খেলায় এস. এম একাদশ ৪০ রানের ব্যবধানে সুলতান কিং একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
আয়োজক ও অতিথিদের উপস্থিতি
খেলার সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম শুক্কুর হাদী এবং সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ। উদ্বোধক ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার হাবিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাসেম, ফয়েজ আহম্মেদ, মোখলেছুর রহমান ও রাকিবুল ইসলাম রাকিব।
অতিথির বক্তব্য
প্রধান অতিথি ফারুক আহম্মেদ তার বক্তব্যে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে জয়ী করতে সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে দলকে বিজয়ী করতে হবে।




















